advertisement

Delhi police Vs Himchal Police: দিনভর হিমাচল পুলিশের সঙ্গে সমস্যা! অবশেষে ৩ অভিযুক্তকে নয়াদিল্লিতে নিয়ে গেল দিল্লি পুলিশ

Last Updated:

AI Summit এ জামা খুলে বিক্ষোভের ঘটনায় যুব কংগ্রেসের ৩ কর্মীকে গ্রেফতার দিল্লি পুলিশের৷ নিয়ে যাওয়া হল রিমান্ডে৷

অভিযুক্তদের দিল্লি নিয়ে গেল পুলিশ৷
অভিযুক্তদের দিল্লি নিয়ে গেল পুলিশ৷
নয়াদিল্লি: AI Impact Summit-এ কংগ্রেস কর্মীদের জামা খুলে বিক্ষোভের ঘটনায় অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করতে গিয়ে এফআইআর পাল্টা এফআইআর তপ্ত হয়েছিল হিমাচল প্রদেশের প্রশাসনিক মহল৷ অবশেষে তাঁদের দিল্লি নিয়ে গেলেন দিল্লি পুলিশের আধিকারিকেরা৷ অভিযুক্তরা হলেন, উত্তর প্রদেশের অমেঠির বাসিন্দা সৌরভ সিং (২৮), মধ্যপ্রদেশের তিলক নগরের বাসিন্দা সিদ্ধার্থ অবধূত (৩৩); এবং উত্তর প্রদেশের সুলতানপুরের বাসিন্দা আরবাজ খান (২৪)৷ স্থানীয় আদালত রাত ১টার দিকে তাঁদের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করার পরে ৩ অভিযুক্তকে নিয়ে দিল্লি রওনা দেয় পুলিশ৷
প্রথমে দিল্লি পুলিশের দল অভিযুক্তদের অম্বালা সিভিল হাসপাতালে নিয়ে যায়৷ দিল্লি নিয়ে যাওয়ার আগে সেখানে তাদের মেডিক্যাল পরীক্ষা করানো হয়৷ গত বুধবার সকাল ৯টার দিকে দিল্লি পুলিশের একটি দল শিমলা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে রোহরুতে পৌঁছলে এবং চিরগাঁও মান্ডালির একটি রিসোর্ট থেকে তিনজনকে আটক করলে শুরু হয় দুই রাজ্যের পুলিশের মধ্যে ‘হাই-ভোল্টেজ’ বিবাদ।
advertisement
advertisement
সতর্ক হওয়ার পর, হিমাচল পুলিশ বিভিন্ন স্থানে অবরোধ তৈরি করে৷ তারপর অবশেষে, সোলান জেলার আইএসবিটি শিমলা, শোঘি এবং ধর্মপুরে দিল্লি পুলিশের গাড়ি থামায়। তারপরে বুধবার বিকেল ৪টে নাগাদ, শিমলা পুলিশ অভিযুক্তদের হেফাজতে নেয়৷ তারপরে তাদের পেশ করা হয় স্থানীয় আদালতে৷
advertisement
হিমাচল পুলিশ যুক্তি দিয়েছিল যে, ওই তিনজনকে গ্রেফতার করার সময় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি৷ অন্যদিকে, আসামিপক্ষ অবৈধ আটক, যথাযথ নথিপত্র এবং মেডিক্যাল পরীক্ষার অভাবের অভিযোগ এনে ট্রানজিট রিমান্ডের বিরোধিতা করেছিল তারা।
উভয়পক্ষের আপত্তি শোনার পরে, আদালত দিল্লি পুলিশের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে। দিল্লি পুলিশের পক্ষে উপস্থিত আইনজীবী নন্দ লাল ঠাকুর বলেন, ‘‘অভিযুক্তদের এখন দিল্লিতে নিয়ে যাওয়া হবে এবং সেখানকার আদালতে হাজির করানো হবে।’’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi police Vs Himchal Police: দিনভর হিমাচল পুলিশের সঙ্গে সমস্যা! অবশেষে ৩ অভিযুক্তকে নয়াদিল্লিতে নিয়ে গেল দিল্লি পুলিশ
Next Article
advertisement
The Kerala Story 2: আগামিকাল রিলিজ নয় , দ্য কেরালা স্টোরি ২-র মুক্তিতে ১৫ দিনের স্থগিতাদেশ দিল কেরল হাইকোর্ট
আগামিকাল রিলিজ নয় , দ্য কেরালা স্টোরি ২-র মুক্তিতে ১৫ দিনের স্থগিতাদেশ দিল কেরল হাইকোর্ট
  • কেরল হাইকোর্ট বিতর্কিত ছবিটির উপর ১৫দিনের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে

  • সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর কাছে প্রশ্ন তুলেছে কোর্ট

  • কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সিক্যুয়েলটিকে "মিথ্যা প্রচার" বলছেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement