advertisement

মুখ্যমন্ত্রীর বাসভবনে মুখ্যসচিবকে ‘মার’, কাঠগড়ায় আম আদমির ২ বিধায়ক

Last Updated:

মুখ্যমন্ত্রীর বাসভবনে মুখ্যসচিবকে ‘মার’, কাঠগড়ায় আম আদমির ২ বিধায়ক

#নয়াদিল্লি: মুখ্যমন্ত্রীর বাসভবনে ডেকে মুখ্যসচিবকে মারধর ও হেনস্থা দুই বিধায়কের। চাঞ্চল্যকর এই অভিযোগ আম আদমি পার্টির দুই বিধায়কের বিরুদ্ধে। দিল্লিতে অরবিন্দ কেজরীওয়ালের বাসভবনে আপ বিধায়কদের হাতে নিগৃহীত হয়েছেন মুখ্যসচিব অংশু প্রকাশ বলে অভিযোগ ৷
লেফটেন্যান্ট গভর্নর অনিল বইজলকে মুখ্যসচিব অংশু প্রকাশ অভিযোগ জানিয়েছেন, সোমবার রাতে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাসভবনে তাঁকে হেনস্থা করেন দুই আম আদমি পার্টির বিধায়ক। সেসময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং উপমুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়া ৷ সেখানেই আলোচনার মধ্যে তর্কাতর্কি হয় ও কয়েকজন আপ বিধায়ক তাদের উপর চড়াও হন ৷ চশমা ভেঙে যায় মুখ্যসচিব অংশু প্রকাশের ৷ নিগ্রহকারীদের মধ্যে ছিলেন আমানউল্লা খানও। এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়ে পড়েন কেজরির দলের ওই বিধায়ক।
advertisement
ঘটনায় মুখ্যমন্ত্রী ও অভিযুক্ত দুই বিধায়কের বিরুদ্ধে মামলা দায়েরের দাবি তুলেছে আইএএস অফিসারদের সংগঠন। তড়িঘড়ি ডাকা হয়েছে বৈঠকও।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মুখ্যমন্ত্রীর বাসভবনে মুখ্যসচিবকে ‘মার’, কাঠগড়ায় আম আদমির ২ বিধায়ক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement