advertisement

Delhi Blast Update: টেলিগ্রাম গ্রুপই ছিল ‘ডক্টরস মডিউলের’ নার্ভ সেন্টার! তুরস্কের ট্রেনিং-এর পরে ছড়িয়ে যায় দেশজুড়ে, তদন্তে সামনে তথ্য

Last Updated:

সূত্র জানিয়েছে, ‘‘তুরস্কে ওঁদের কে হোস্ট করেছিল, তা খোঁজ করে দেখা হচ্ছে৷’’ সূত্রের খবর, তাঁদের তুরস্ক সফরের পরেই ওদের দেশজুড়ে ছড়িয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়৷

News18
News18
নয়াদিল্লি: দিল্লি বিস্ফোরণের ঘটনায় সামনে আসছে একের পর এক তথ্য৷ দু’টি এনক্রিপটেড টেলিগ্রাম গ্রুপ এবং পাকিস্তানের এক জইশ-জঙ্গির গ্রুপের মাধ্যমেই মগজধোলাই শুরু হয়েছিল এই চিকিৎসকদের গ্রুপের৷ দিল্লির বিস্ফোরণের পিছনে দায়ী যে মডিউল৷ CNN-News18 হাতে আসা এক্সক্লুসিভ তথ্যে জানা যাচ্ছে, এই টেলিগ্রাম সেন্টারগুলিই প্রকৃতপক্ষে ‘ডক্টরস মডিউলের’ নার্ভ সেন্টার ছিল৷
এই উগ্রতাবাদ ছড়িয়ে দেওয়ার এই কাজ শুরু হয়েছিল মূলত দু’জনের হাত ধরে৷ একজন দিল্লি বিস্ফোরণ মামলার মূল অভিযুক্ত ডা. উমর এবং অন্যজন কাশ্মীরের এক ধর্মগুরু মৌলভি ইরফান৷
সূত্র মারফত CNN-News18 জানতে পেরেছে, ‘‘প্রথমে কাশ্মীরের ‘আজাদি’, কাশ্মীরিদের উপরে দমনের মতো কথা নিয়ে আলোচনার মাধ্যমে শুরু হয়েছিল কথোপকথন৷ ক্রমে তা বৃহত্তর ক্ষেত্রে ছড়িয়ে যায়৷’’
advertisement
advertisement
জানা যাচ্ছে, ‘‘ক্রমে সেখানে মহজধোলাই পর্ব থেকে হাতেনাতে কাজে লেগে যাওয়ার নির্দেশ দেওয়া শুরু হতে থাকে৷ গ্রুপের সদস্যদের বিভিন্ন জায়গায় পাঠানো হয়, কাজে লাগানো হয়৷ সারা ভারতে ছড়িয়ে ‘প্রফেশনাল কাজের’ আড়ালে স্লিপার সেল তৈরির নির্দেশ দেওয়া হয়৷’’
advertisement
সূত্রের খবর, এই মডিউলের দু’জন মূল সদস্য ডা. মুজাম্মিলকে ফরিদাবাদ থেকে গ্রেফতার করা হয়৷ আর অন্যজন ছিলেন ডা. উমর৷ যিনি বিস্ফোরণের গাড়িতে উপস্থিত ছিল৷ এরা দু’জনকেই টেলিগ্রামের মাধ্যমেই তুরস্কে যাওয়ার নির্দেশ দেওয়া হয়৷ মনে করা হচ্ছে, জইশ-এর সঙ্গে যুক্ত কোনও হ্যান্ডলারের মধ্যস্থতাতেই তাঁদের তুরস্ক সফর নিয়ন্ত্রিত করা হয়েছিল৷
advertisement
সূত্র জানিয়েছে, ‘‘তুরস্কে ওঁদের কে হোস্ট করেছিল, তা খোঁজ করে দেখা হচ্ছে৷’’ সূত্রের খবর, তাঁদের তুরস্ক সফরের পরেই ওদের দেশজুড়ে ছড়িয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়৷
তুরস্ক থেকে ফেরার পরে ডা. মুজাম্মিল ফরিদাবাদের ক্লিনিকে যোগদান করেন৷ ডা. আদিলকে সাহারনপুরে পাঠানো হয়৷ অন্যান্যদের দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Blast Update: টেলিগ্রাম গ্রুপই ছিল ‘ডক্টরস মডিউলের’ নার্ভ সেন্টার! তুরস্কের ট্রেনিং-এর পরে ছড়িয়ে যায় দেশজুড়ে, তদন্তে সামনে তথ্য
Next Article
advertisement
'বিমান দা আপনি সামনে আসুন না...' তৃতীয় সারি থেকে বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা, সৌজন্যের বেনজির দৃশ্য লোকভবনে!
'বিমান দা আপনি সামনে আসুন না...' তৃতীয় সারি থেকে বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা, সৌজন্যের বেনজির দৃশ্য লোকভবনে!
  • সৌজন্যের বেনজির দৃশ্য লোকভবনে!

  • তৃতীয় সারি থেকে বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা

  • লোকভবনে অনুষ্ঠিত হল রাজ্যপালের শপথগ্রহণ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement