advertisement

Jalpaiguri NEWS: গ্যাস সঙ্কটে কাঠের উনুনই ভরসা... মিড-ডে মিলে নয়া উদ্যোগ জলপাইগুড়ির সুনীতিবালা স্কুলের

Last Updated:

জ্বালানি সংকটের জেরে গ্যাস না পাওয়ায় জলপাইগুড়ির সুনীতিবালা সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ে মিড ডে মিল রান্না শুরু হয়েছে কাঠের উনুনে। প্রতিদিন প্রায় ৯০০ ছাত্রীর খাবার রান্না হয় এই স্কুলে। পড়ুয়াদের খাবার যাতে বন্ধ না হয়, তাই বিকল্প ব্যবস্থায় রান্নার উদ্যোগ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

+
গ্যাস

গ্যাস সংকটে কাঠের উনুনে মিড ডে মিল

জলপাইগুড়ি, সুরজিৎ দে: শহরের সবচেয়ে বেশি সংখ্যক পড়ুয়া যেই বিদ্যালয় সেখানেই জ্বালানি সঙ্কট। গ্যাস নয়, বিকল্প উপায়ে পড়ুয়াদের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। দূর দেশের যুদ্ধের প্রভাব শেষে শহরের বিদ্যালয়ে। সঙ্কটে গ্যাসের বিকল্পে ভরসা কাঠের উনুন।
গ্যাসের অপ্রতুলতার জেরে এবার কাঠের উনুনে মিড-ডে মিল রান্না শুরু করতে হল জলপাইগুড়ি শহরের একটি স্কুলে। গ্যাস সিলিন্ডার নিয়মিত না পাওয়ায় পড়ুয়াদের খাবার সরবরাহে যাতে সমস্যা না হয়, সেই কারণেই এই বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। জলপাইগুড়ির সুনীতিবালা সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ে প্রতিদিন প্রায় ৯০০ জন ছাত্রীর জন্য মিড ডে মিল রান্না হয়। স্কুলের প্রধান শিক্ষক অরূপ দে জানান, এত সংখ্যক ছাত্রীর খাবার রান্না করতে একটি গ্যাস সিলিন্ডার সর্বোচ্চ তিনদিন পর্যন্তই চলে। কিন্তু বর্তমানে গ্যাস সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় সময়মতো সিলিন্ডার পাওয়া যাবে কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি বলেন, “ছাত্রীদের খাবার নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চাইনি। তাই আগে থেকেই বিকল্প ব্যবস্থা হিসেবে কাঠের উনুন তৈরি করে রাখা হয়েছিল। এখন সেই উনুনেই রান্না করা হচ্ছে।”
advertisement
advertisement
স্কুল সূত্রে জানা গিয়েছে, সকালে স্কুল শুরু হওয়ায় অল্প সময়ের মধ্যেই মিড-ডে মিল রান্না শেষ করতে হয়। সেই কারণে রান্নার কাজে যাতে কোনো বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কাঠের উনুনে রান্না শুরু হওয়ায় রান্নার কাজ কিছুটা কষ্টসাধ্য হলেও ছাত্রীরা যাতে নিয়মিত খাবার পায়, সেই বিষয়টিকেই অগ্রাধিকার দিচ্ছেন স্কুল কর্তৃপক্ষ। গ্যাসের সংকটের এই পরিস্থিতিতে জলপাইগুড়ির এই স্কুলের উদ্যোগ আবারও দেখিয়ে দিল, সীমিত সামর্থ্যের মধ্যেও পড়ুয়াদের স্বার্থকে সবার আগে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন শিক্ষক ও কর্মীরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
Jalpaiguri NEWS: গ্যাস সঙ্কটে কাঠের উনুনই ভরসা... মিড-ডে মিলে নয়া উদ্যোগ জলপাইগুড়ির সুনীতিবালা স্কুলের
Next Article
advertisement
জয়শঙ্করের ফোনেই ছাড়পত্র, বড় কূটনৈতিক সাফল্য ভারতের ! হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই বন্দরে পৌঁছল প্রথম জাহাজ
জয়শঙ্করের ফোনেই ছাড়পত্র, বড় কূটনৈতিক সাফল্য ভারতের ! হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই বন্দরে পৌঁছল প্রথম জাহাজ
  • জয়শঙ্করের ফোনেই ছাড়পত্র

  • বড় কূটনৈতিক সাফল্য ভারতের

  • হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই বন্দরে পৌঁছল প্রথম জাহাজ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement