LPG Gas: শুনলে আঁতকে উঠবেন... ৫০০০ টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস! সাংঘাতিক অভিযোগ রেস্তোরাঁর মালিকের
- Published by:Rachana Majumder
Last Updated:
গগণদীপ একাধিক প্রশ্ন তুলেছে। তাঁর কথায়, যখন কোনও সরবরাহ নেই তখন সিলিন্ডারগুলি কোথা থেকে আসছে? কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেটাও জানতে চান তিনি।
ঝাঁসি: ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ এখন রাজধানী দিল্লির হোটেল ও রেস্তোরাঁ ব্যবসার উপর প্রভাব ফেলছে। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের ঘাটতির কারণে বুধবার দিল্লির কমপক্ষে ১২টি রেস্তোরাঁ এবং খাবারের দোকান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। গ্যাসের সীমিত সরবরাহের কারণে আরও অনেক রেস্তোরাঁও চালু রাখতে অসুবিধার সম্মুখীন হচ্ছে। রেস্তোরাঁর মালিকরা বলছেন যে গত কয়েকদিন ধরে, অল্প পরিমাণে যে সরবরাহ ছিল তা এখন প্রায় শেষ হয়ে গিয়েছে। এর ফলে অনেক জায়গায় রান্নাঘর বন্ধ হয়ে গেছে। যদি সরবরাহ শীঘ্রই স্বাভাবিক না হয়, তাহলে আগামী দিনে আরও রেস্তোরাঁ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা।
ইতিমধ্যে, গগনদীপ সিং সাপ্রা নামে একজন রেস্তোরাঁর মালিক সোশ্যাল মিডিয়ায় কালোবাজারির গুরুতর অভিযোগ তুলেছেন। গগনদীপ লিখেছেন, গ্যাসের ঘাটতির কারণে তিনিও তার রেস্তোরাঁ বন্ধ করতে বাধ্য হয়েছেন এবং কালোবাজারে একটি সিলিন্ডারের দাম ৫,০০০ টাকার বেশি নেওয়া হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন যে, যখন কোনও আনুষ্ঠানিক সরবরাহ নেই তখন সিলিন্ডারগুলি কোথা থেকে আসছে এবং কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
advertisement
advertisement
ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রভাব ভারতে স্পষ্ট হয়ে উঠছে ক্রমশ। এলপিজি এবং পেট্রোলিয়ামের ঘাটতি শুরু হয়েছে। ইতিমধ্যে ঝাঁসিতে ঘটে গেল আরও এক একটি অদ্ভুত ঘটনা। হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সংরক্ষিত ৫২৪টি গ্যাস সিলিন্ডার চুরি হয়ে গেল আচমকাই। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ট্রাক মালিক নীরজ আগরওয়াল রিপোর্ট জানিয়েছেন। সূত্রের খবর, উত্তরপ্রদেশের ঝাঁসিতে একটি ট্রাক থেকে ৫২৪টি সিলিন্ডার উধাও হয়ে যায়। এই সিলিন্ডারগুলির মোট মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা বলে মনে করা হচ্ছে। সিলিন্ডারগুলি নিখোঁজ হওয়ার কয়েকদিন পর হাইওয়ের পাশে ট্রাকটি খালি অবস্থায় পাওয়া যায়। পুলিশ মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে। প্রাপ্ত তথ্য অনুসারে, ট্রাকটি ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের কারি প্ল্যান্টের। জিপিএস ব্যবহার করে ট্রাকটির অবস্থান ট্র্যাক করা হয়। পরে ট্রাক মালিক হাইওয়ের পাশে এটি পার্ক করা অবস্থায় দেখতে পান।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 12, 2026 1:35 PM IST










