advertisement

Delhi assembly elections: 'কেজরিওয়ালের উপরে ভরসা নেই!' দিল্লি ভোটের ৫ দিন আগে আপ ছাড়লেন ৭ বিধায়ক

Last Updated:

আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচন৷ ফল ঘোষণা ৮ ফেব্রুয়ারি৷ তবে এই সাত বিধায়ক দল বদল করছেন কি না, তা এখনও স্পষ্ট নয়৷

দিল্লির ভোটের আগে বড় ধাক্কা খেলেন কেজরিওয়াল৷ ফাইল ছবি
দিল্লির ভোটের আগে বড় ধাক্কা খেলেন কেজরিওয়াল৷ ফাইল ছবি
দিল্লি: দিল্লির বিধানসভা নির্বাচনের পাঁচ দিন আগে বড়সড় ধাক্কা খেল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি৷ কেজরিওয়ালের উপর থেকে ভরসা হারিয়েছেন, এই দাবি করেই দল ছেড়েছেন ওই সাত বিধায়ক৷ তবে এই সাত জন বিধায়কের কাউকেই এবার টিকিট দেয়নি আপ৷
যে পাঁচ বিধায়ক দল ছেড়েছেন তাঁরা হলেন, নরেশ যাদব (মেহেরুলী), রোহিত কুমার (ত্রিলোকপুরী), রাজেশ ঋষি (জানকপুরী), মদনলাল (কস্তুরবা নগর), পবন শর্মা (আদর্শ নগর), ভাবনা গৌর (পালাম) এবং বি এস জুন (বিজওয়াসন)৷
advertisement
প্রসঙ্গত, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচন৷ ফল ঘোষণা ৮ ফেব্রুয়ারি৷ তবে এই সাত বিধায়ক দল বদল করছেন কি না, তা এখনও স্পষ্ট নয়৷
advertisement
এই সাত বিধায়কের মধ্যে প্রথমে নরেশ যাদবকে মেহরুলি আসন থেকে টিকিট দিয়েছিল আপ৷ কিন্তু সম্প্রতি পঞ্জাবের একটি মামলায় আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে দু বছরের কারাবাসের নির্দেশ দেয়৷ এর পরেই নরেশ যাদবের জায়গায় ওই আসন থেকে মহেন্দ্র চৌধুরীকে প্রার্থী করে আপ৷ বাকি ছটি আসনেও পুরনো বিধায়কদের বদলে নতুন মুখদের সুযোগ দিয়েছে আপ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi assembly elections: 'কেজরিওয়ালের উপরে ভরসা নেই!' দিল্লি ভোটের ৫ দিন আগে আপ ছাড়লেন ৭ বিধায়ক
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement