advertisement

দাউদের সম্পত্তি বাজেয়াপ্ত মোদির মাস্টারস্ট্রোক, দাবি বিজেপি–র

Last Updated:

সংযুক্ত আরব আমিরশাহীতে কুখ্যাত গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের ১৫ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে প্রশাসন ৷ এটা সম্ভব হয়েছে মোদির জন্য ৷ এমনটাই ট্যুইটে দাবি করেছে বিজেপি ৷

#নয়াদিল্লি: দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল সংযুক্ত আরব আমিরশাহী প্রশাসন ৷ সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সংযুক্ত আরব আমিরশাহীতে কুখ্যাত গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের ১৫ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে প্রশাসন ৷ এটা সম্ভব হয়েছে মোদির জন্য ৷ এমনটাই ট্যুইটে দাবি করেছে বিজেপি ৷ ট্যুইটে দাবি করা হয় যে  ২০১৫ সালে সংযুক্ত আরব আমিরশাহী সফরে গিয়ে দাউদের সম্পত্তির খতিয়ান তুলে ধরেছিলেন নরেন্দ্র মোদি। সেই ভিত্তিতে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এই বিষয়ে ট্যুইটে বিজেপি-তরফে জানানো হয়, প্রধানমন্ত্রী মোদির বড়সড় কূটনৈতিক সাফল্য।
প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সাহায্যে গত দু’দশক ধরে লুকিয়ে রয়েছে মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার ৷ তবে এবার কিঞ্চিৎ বেকায়দায় এই কুখ্যাত ডন ৷ ১৯৯৩ সালে মুম্বই ব্লাস্টের মূলচক্রী ছিলেন দাউদ ৷ ওই বিস্ফোরণে ২৫৭ জন নিহত হন। গত কয়েকবছর ধরে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে ৷ জঙ্গি গোষ্টী আল কায়দা ও লস্কর ই তৈবাকে আর্থিক সাহায্য করার ও টাকা তছরুপেরও অভিযোগ রয়েছে ৫৯ বছরের এই গ্যাংস্টারের বিরুদ্ধে ৷
advertisement
নয়াদিল্লি রাষ্ট্রপুঞ্জের হাতে পাকিস্তানে দাউদের বাড়ির ঠিকানার নথি ও তথ্য জমা দিয়েছে ৷ তাতে এও জানানো হয়েছে যে পাকিস্তানে তার প্রচুর সম্পত্তি রয়েছে ৷ সে বিষয়েও তথ্য জমা দেওয়া হয়েছে ৷ পাকিস্তান মধ্যেই তিনি বহুবার ঠিকানা বদল করে থাকেন ৷ রাষ্ট্রপুঞ্জ ইতিমধ্যেই তাকে জঙ্গির তকমা দিয়েছে। সূত্রের খবর, আপাতত পাকিস্তানের করাচিতে রয়েছে দাউদ ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দাউদের সম্পত্তি বাজেয়াপ্ত মোদির মাস্টারস্ট্রোক, দাবি বিজেপি–র
Next Article
advertisement
Rahul Banerjee Passed Away: প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
  • প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

  • তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে তলিয়ে যান অভিনেতা

  • হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement