advertisement

Crime News: বারান্দায় পড়ে শিশুর নিথর দেহ, শরীরে আঘাত ও পোড়ার দাগ! গ্রেফতার বাবা ও সৎমা

Last Updated:

Crime News: উত্তরপ্রদেশের লখনউ শহরে চার বছরের এক শিশুকে নৃশংসভাবে খুন করার অভিযোগে বাবা ও সৎমাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহরের চক এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বাবা ভীষ্ম খারবন্দা (৩৫) এবং তাঁর স্ত্রী রাগিনী খারবন্দা (৩০)।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
লখনউ: উত্তরপ্রদেশের লখনউ শহরে চার বছরের এক শিশুকে নৃশংসভাবে খুন করার অভিযোগে বাবা ও সৎমাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহরের চক এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বাবা ভীষ্ম খারবন্দা (৩৫) এবং তাঁর স্ত্রী রাগিনী খারবন্দা (৩০)। অভিযোগের ভিত্তিতে তাদের নেহরু যুব কেন্দ্র এলাকার কাছ থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, উনাওয়ের বাসিন্দা শিশুটির দিদা সুধা কাশ্যপ অভিযোগ দায়ের করার পর ঘটনাটি সামনে আসে। অভিযোগ অনুযায়ী, গত ১২ মার্চ ভীষ্ম ফোন করে জানান যে তাঁর ছেলে অর্ণব মারা গেছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা লখনউয়ের লাজপত নগরের বাড়িতে পৌঁছন।
advertisement
advertisement
সেখানে গিয়ে তাঁরা দেখেন বাড়ির বারান্দায় শিশুটির নিথর দেহ পড়ে রয়েছে। দেহ পরীক্ষা করে দেখা যায়, শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন এবং নীলচে দাগ রয়েছে। এছাড়াও শিশুটির পায়ে পোড়ার দাগও পাওয়া যায়, যা থেকে পুলিশের প্রাথমিক অনুমান তাকে নির্মমভাবে মারধর করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, কয়েক বছর আগে অসুস্থতার কারণে শিশুটির মায়ের মৃত্যু হয়। অভিযোগে বলা হয়েছে, সম্পত্তির লোভে বাবা ও সৎমা মিলে শিশুটিকে খুন করেছে। ঘটনার পর চক থানার-এ একটি এফআইআর দায়ের করা হয়েছে। তদন্তে পুলিশ বাড়ি থেকে ঝাড়ু, মপ, রান্নাঘরের ছুরি, স্কেল, বেল্ট এবং দড়ি উদ্ধার করেছে, যেগুলি দিয়ে শিশুটিকে নির্যাতন করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। গ্রেফতার হওয়া দম্পতিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: বারান্দায় পড়ে শিশুর নিথর দেহ, শরীরে আঘাত ও পোড়ার দাগ! গ্রেফতার বাবা ও সৎমা
Next Article
advertisement
TMC: বিকেল ৪ টে, কালীঘাট...কবে প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল? ভোট ঘোষণা হতেই জানিয়ে দিল শাসক দল
বিকেল ৪ টে, কালীঘাট...কবে প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল? ভোট ঘোষণা হতেই জানিয়ে দিল শাসক দল
  • মঙ্গলবারেই প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল৷

  • বিকেল চারটেয় প্রকাশ হবে কালীঘাট থেকে

  • পারফরম্যান্স ভিত্তিতেই করা হবে প্রার্থী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement