Accident: হায়দরাবাদে মর্মান্তিক পথ দুর্ঘটনা! দ্রুতগতির গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর, গুরুতর জখম স্ত্রী-সন্তান
- Published by:Salmali Das
Last Updated:
Accident: হায়দরাবাদে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির, গুরুতর জখম হলেন তাঁর স্ত্রী ও ছোট ছেলে। রবিবার মেডিপল্লি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তি তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরবাইকে করে যাচ্ছিলেন।
হায়দরাবাদ: হায়দরাবাদে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির, গুরুতর জখম হলেন তাঁর স্ত্রী ও ছোট ছেলে। রবিবার মেডিপল্লি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তি তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরবাইকে করে যাচ্ছিলেন। সেই সময় পিছন দিক থেকে দ্রুতগতির একটি গাড়ি বাইকটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন।
ঘটনার পুরো দৃশ্য কাছাকাছি থাকা একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজে দেখা যায়, ধাক্কার পর গাড়িটি ওই দম্পতির ওপর দিয়েই চলে যায়। তবে অল্পের জন্য গাড়ির চাকায় পিষ্ট হওয়া থেকে বেঁচে যায় শিশুটি, যদিও সেও আহত হয়েছে।
A #Speeding Kia car hits a bike from behind and drags some distance, causing the man on the bike was died, while his wife and son were seriously injured, caught on #CCTV
The #RoadAccident occurred in #Medipally , #Medchal #Malkajgiri dist, #Hyderabad #HitAndRun #RoadSafety pic.twitter.com/h5aYx37liT
— Surya Reddy (@jsuryareddy) March 15, 2026
advertisement
advertisement
আরও পড়ুনঃ রাতারাতি বদলে গেল এলপিজি সিলিন্ডার পাওয়ার নিয়ম! বাড়িতে এটি থাকলে আর মিলবে না গ্যাস
দুর্ঘটনার পরই গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত স্ত্রী ও সন্তানকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁদের চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে এবং অভিযুক্ত চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
advertisement
পুলিশের এক আধিকারিক জানান, “গতকাল এই দুর্ঘটনাটি ঘটেছে। একজনের মৃত্যু হয়েছে এবং দু’জন গুরুতর জখম। আমরা ইতিমধ্যে মামলা রুজু করে তদন্ত শুরু করেছি এবং অভিযুক্তকে খোঁজা হচ্ছে।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 16, 2026 12:45 PM IST









