advertisement

Coronavirus Third Wave: করোনা ঠাঁই দিলনা গর্ভবতীকে হাসপাতালে! রাস্তাতেই জন্ম ফুটফুটে শিশুর

Last Updated:

Coronavirus Third Wave: করোনা আক্রান্ত গর্ভবতী মহিলাকে হাসপাতালে ভর্তি করতে অস্বীকার, মঙ্গলবার রাস্তার পাশে ওই নারী সন্তান প্রসব করেন।

Coronavirus
Coronavirus
#নয়াদিল্লি: বুধবার তেলঙ্গানার নাগারকুর্নুল জেলার আচামপেট কমিউনিটি হেলথ সেন্টারের হাসপাতাল সুপারিনটেনডেন্ট এবং এক কর্তব্যরত ডাক্তারকে বরখাস্ত করা হয়েছে। ওই দু’ই কর্তাব্যক্তিই করোনা পজিটিভ গর্ভবতী রোগীকে ভর্তি করতে অস্বীকার করেছিলেন। এর পর মঙ্গলবার রাস্তার পাশে ওই নারী সন্তান প্রসব করেন। স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন যে মহিলা এবং নবজাতককে প্রসবের পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দু'জনের অবস্থাই এই মুহূর্তে ভালো রয়েছে।
আরও পড়ুন: Mouni Roy Wedding Album: অবশেষে স্বপ্নপূরণ! বহু পুরুষের হৃদয়ে ধাক্কা দিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন সুপার হট মৌনি রায়, শুভ পরিণয়ে আরও রূপের আগুন ছড়াচ্ছেন নববধূ!
স্বাস্থ্য আধিকারিকরা স্পষ্ট করেছেন যে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে যে কোনও গর্ভবতী মহিলাকে হাসপাতালে ভর্তি নেওয়ার ক্ষেত্রে অস্বীকার করা যাবে না, এমনকী যদি তারা করোনা পজিটিভ হয় তাহলেও নয়। এই নির্দেশ না মানায় দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তেলঙ্গানা বৈদ্য বিধান পরিষদের কমিশনার ডা. কে রমেশ রেড্ডি জানিয়েছেন যে ওই গর্ভবতী মহিলা সিএইচসি-তে এসেছিলেন, এখানে তাঁর পরীক্ষা করা হয়েছিল। পরে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ পাওয়া গিয়েছে। এর পরই চিকিৎসকরা তাকে ভর্তি না করে অন্য স্বাস্থ্যকেন্দ্রে যেতে বলেন।
advertisement
এটিকে সংশ্লিষ্ট কর্মীদের চরম অবহেলা এবং নিয়ম লঙ্ঘনকারী হিসাবে অভিহিত করে, কমিশনার ডা. কে রমেশ রেড্ডি হাসপাতালের সুপারিনটেনডেন্ট এবং সিএইচসি কর্তব্যরত ডাক্তারকে অবিলম্বে বরখাস্ত করেছেন।
advertisement
আরও পড়ুন: Viral Wedding Video: বিয়ের মণ্ডপে দেখ কাণ্ড! মালাবদলে এই কাজ করলেন কনের সঙ্গে হবু বর! ভাঙল বিয়ে
আধিকারিক বলেছেন যে, সমস্ত সরকারি হাসপাতালে পূর্বেই গর্ভবতী মহিলাদের ভর্তি নিতে অস্বীকার না করার জন্য স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল, এমনকী তারা কোভিড পজিটিভ হলেও ভর্তি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। ডা. কে রমেশ রেড্ডি বলেছেন যে, ওই দুই ডাক্তারকে জনস্বাস্থ্য অধিদফতরের কাছে হস্তান্তর করার সময়, তাদের উভয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
advertisement
জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে বিশদ তদন্ত করতে এবং কমিশনারের কাছে এই কেস সংক্রান্ত নিরপেক্ষ রিপোর্ট জমা দিতে। তিনি আরও জানিয়েছেন, অদূর ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সেই দিকে তাঁরা নজর রাখবেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Coronavirus Third Wave: করোনা ঠাঁই দিলনা গর্ভবতীকে হাসপাতালে! রাস্তাতেই জন্ম ফুটফুটে শিশুর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement