advertisement

Congress: কংগ্রেসের রাষ্ট্রপতি ভবন অভিযান ঘিরে আজ উত্তাল হতে চলেছে দিল্লি, জারি ১৪৪ ধারা

Last Updated:

Congress: সংসদ ভবন থেকে পদযাত্রা করে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরিকল্পনা নিয়েছেন কংগ্রেসের সাংসদরা। নেতৃত্ব দেবেন খোদ রাহুল গান্ধি। 

কংগ্রেসের রাষ্ট্রপতি ভবন অভিযান
কংগ্রেসের রাষ্ট্রপতি ভবন অভিযান
কংগ্রেসের রাষ্ট্রপতি অভিযানকে  কেন্দ্র করে যন্তর মন্তর ছাড়া পুরো নয়া দিল্লিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। করা নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে রাজধানী শহর। গতকাল সংসদের উভয় কক্ষে কেন্দ্রীয় এজেন্সি গুলির অপব্যবহারের অভিযোগে তুমুল বিক্ষোভ করেছে বিরোধীরা। তৃণমূল সাংসদ দোলা সেন স্লোগান দেন, বিজেপির দুই ভাই ইডি আর সিবিআই, নরেন্দ্র মোদির দুই ভাই ইডি আর সিবিআই। দিল্লিতে পৌঁছে প্রথম দিন সাংসদদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় এজেন্সি গুলির অপব্যবহারের প্রসঙ্গ টেনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলের সংসদের বিষয়টি নিয়ে সরব হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
advertisement
advertisement
এদিকে ন্যাশনাল হেরল্ড মামলায় সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) ডেকে ইতিমধ্যেই কয়েকদফা জিজ্ঞাসাবাদ করেছে ইডি (ED)। তার আগে রাহুল গান্ধিকেও বেশ কয়েকবার ডেকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। রাহুল গান্ধি (Rahul Gandhi) এই পদক্ষেপগুলিকে ‘ভয় দেখানোর প্রচেষ্টা’ বলেই মনে করেছেন। সংসদের বাইরে সাংবাদিকদের রাহুল বলেন, “আমরা ভয় পাব না। আমরা নরেন্দ্র মোদিকে ভয় পাই না। ওরা যা খুশি তাই করতে পারে। এটা কোনও ব্যপার না।"
advertisement
"দেশ ও গণতন্ত্র রক্ষা এবং দেশে সম্প্রীতি রক্ষায় কাজ করে যাবো। তাঁরা যাই করুন না কেন আমি আমার কাজ চালিয়ে যাব,” ইডি ইয়ং ইন্ডিয়ান অফিস সিল করার পরে প্রথম প্রতিক্রিয়ায় বলেছিলেন রাহুল গান্ধি (Rahul Gandhi)। রাহুল বলেন, “সত্যকে বাধা দেওয়া যায় না।” শুধু তাই নয়, রাহুল জানিয়েছেন তাঁর দল প্রতিবাদ জারি রাখবে। প্রাক্তন কংগ্রেস প্রধানের দাবি, বিজেপি সরকার মনে করে চাপ দিয়ে সত্যের মুখ বন্ধ করা যায়। “আমাদের উপর চাপ দিয়ে আমাদের চুপ করাতে পারবে ভেবেছে বিজেপি! তবে আমরা চুপ করে থাকব না।"
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Congress: কংগ্রেসের রাষ্ট্রপতি ভবন অভিযান ঘিরে আজ উত্তাল হতে চলেছে দিল্লি, জারি ১৪৪ ধারা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement