advertisement

গুজরাতে দু’দফাতেই হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি-কংগ্রেসের, কে পেল কত আসন

Last Updated:

২০১৯ লোকসভা নির্বাচনের আগে নিজেদের কেল্লা আরও মজবুত করছে বিজেপি ৷

#আমেদাবাদ: ২০১৯ লোকসভা নির্বাচনের আগে নিজেদের কেল্লা আরও মজবুত করছে বিজেপি ৷ নোট বাতিল বা জিএসটি কোনও ফ্যাক্টরই যে এখনও গেরুয়া শিবিরকে টলাতে পারেনি, তা সোমবারের পর আরওই স্পষ্ট হল ৷ গুজরাতে হাড্ডাহাড্ডির লড়াই হলেও হিমাচল প্রদেশ কংগ্রেসের কাছ থেকে ফের ছিনিয়ে নিতে সফল মোদি বাহিনী ৷ এর ফলে দেশের মাত্র চার রাজ্যই এখন রইল কংগ্রেসের হাতে ৷ অন্যদিকে ২৯টি রাজ্যের মধ্যে ১৯টা রাজ্যই এখন গেরুয়া শিবিরের দখলে ৷ শেষবার এই নজির গড়েছিল কংগ্রেস ৷ সেটাও ২৪ বছর আগে ৷ তখন তাদের দখলে ছিল দেশের ১৮টি রাজ্য ৷ স্বাধীন ভারতে এই প্রথমবার কোনও একটি রাজনৈতিক দলের হাতে চলে এল দেশের ১৯টা রাজ্য ৷ যা অবশ্যই নতুন রেকর্ড ৷
দেখে নিন দু’দফায় কে, কত আসন পেল--
প্রথম দফা- মোট আসন ৮৯
বিজেপি- ৪৮
advertisement
কংগ্রেস-৪০
অন্যান্য- ১
দ্বিতীয় দফা- মোট আসন ৯৩
বিজেপি- ৫১
কংগ্রেস-৪০
অন্যান্য- ২
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গুজরাতে দু’দফাতেই হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি-কংগ্রেসের, কে পেল কত আসন
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement