advertisement

Bihar Election 2020: ইভিএম-এ কারচুপি হয়েছে, অভিযোগ আরজেডি-কংগ্রেসের! নতুন নাটক বিহারে

Last Updated:

এ দিন আরজেডি-র তরফে একটি ভিডিও ট্যুইট করে অভিযোগ করা হয়, কোনওরকম ছাড়পত্র বা পরীক্ষা ছাড়াই এক ট্রাকভর্তি ইভিএম আরাহ-এর একটি গণনাকেন্দ্রে ঢোকানো হচ্ছে৷

#পটনা: বিহার বিধানসভা নির্বাচনের ভোটগণনাকে কেন্দ্র করে নাটকের পর নাটক৷ দিনভর এনডিএ এবং মহাজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে সরকার গঠনের কাছাকাছি পৌঁছে গিয়েছে বিজেপি-জেডিইউ জোট৷ আর তার পরই ইভিএম-এ কারচুপির অভিযোগ তুলেছে কংগ্রেস এবং আরজেডি৷ যদিও নির্বাচন কমিশনের তরফে সাফ জানানো হয়েছে, ইভিএম-এ কোনও রকমের কারচুপি করে ভোটের ফল প্রভাবিত করার কোনও সম্ভাবনাই নেই৷
এ দিন আরজেডি-র তরফে একটি ভিডিও ট্যুইট করে অভিযোগ করা হয়, কোনওরকম ছাড়পত্র বা পরীক্ষা ছাড়াই এক ট্রাকভর্তি ইভিএম আরাহ-এর একটি গণনাকেন্দ্রে ঢোকানো হচ্ছে৷ কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহা সেই ভিডিওটি রিট্যুইট করেন৷ তবে সরাসরি কারচুপির অভিযোগ করেননি তিনি৷ শত্রুঘ্নের পুত্র এবং বাঁকিপুর আসনের প্রার্থী লভ সিনহা অবশ্য অভিযোগ করেন, কারচুপি ছাড়া বিজেপি ভোটে জিততে পারে না৷ আরজেডি সমর্থকরাও ইভিএম-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান৷
advertisement
advertisement
advertisement
যদিও নির্বাচন কমিশন এই সমস্ত অভিযোগই অস্বীকার করেছে৷ কমিশনের তরফে পাল্টা বলা হয়, অতীতেও একই ভাবে বার বার ইভিএম-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে৷ কিন্তু সুপ্রিম কোর্টও একাধিকবার ইভিএম নিয়ে ওঠা যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছে৷ ২০১৭ সালে রাজনৈতিক দলগুলিকেও ইভিএম-এ কারচুপির প্রমাণ দিতে চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশন৷ ফলে নতুন করে ইভিএম নিয়ে নতুন করে আর কোনও ব্যাখ্যা দেওয়ার নেই বলেই কমিশনের কর্তাদের দাবি৷ ইভিএম-এ কোনও ভাবেই কারচুপি করা সম্ভব নয় বলেই দাবি করেছে কমিশন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Election 2020: ইভিএম-এ কারচুপি হয়েছে, অভিযোগ আরজেডি-কংগ্রেসের! নতুন নাটক বিহারে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement