advertisement

এবার থেকে রেলওয়ে স্টেশনেও পাওয়া যাবে স্টানিটারি ন্যাপকিন, কন্ডোম

Last Updated:

এবার থেকে রেলওয়ে স্টেশনেও বিক্রি হবে স্টানিটারি ন্যাপকিন এবং কন্ডোম ৷ শুধুমাত্র যাত্রীরা নন, স্টেশনে বা স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দারাও কিনতে পারবেন এই প্রয়োজনীয় সামগ্রী ৷

#নয়াদিল্লি: এবার থেকে রেলওয়ে স্টেশনেও বিক্রি হবে স্টানিটারি ন্যাপকিন এবং কন্ডোম ৷ শুধুমাত্র যাত্রীরা নন, স্টেশনে বা স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দারাও কিনতে পারবেন এই প্রয়োজনীয় সামগ্রী ৷ সম্প্রতি নতুন টয়লেট পলিসিতে এই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে বোর্ড ৷ বাজার চলতি মূল্যের থেকে দামও কম রাখা হবে এইগুলির ৷
নতুন টয়লেট পলিসি অনুযায়ী, স্টেশনে পুরুষ, মহিলা এবং প্রতিবন্ধীদের জন্য আলাদা আলাদা শৌচাগার তৈরি করা হবে ৷ শৌচাগারে থাকবে ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন স্টাইল কমোড ৷ শৌচাগার ব্যবহারের জন্য কোনও টাকাও দিতে হবে না ৷
advertisement
স্টেশন এবং স্টশন সংলগ্ন এলাকার বাসিন্দাদের বাড়িতে শৌচাগার না থাকায় স্টেশন চত্বরেই শৌচকর্ম করেন তাঁরা ৷ স্টেশনের শৌচাগারে টাকা লাগে বলে সেখানেও যেতে চান না অনেকে ৷ ফলে গোটা এলাকাটাই অস্বস্থ্যকর হয়ে যায় ৷ এই অসুবিধার কথা মাথায় রেখেই নতুন এই ব্যবস্থা চালু করার কথা ভাবছে ইন্ডিয়ান রেলওয়ে ৷
advertisement
জানা গিয়েছে, প্রাথমিকভাবে গোটা দেশের ৮,৫০০টি স্টেশনে এই দোকান খোলা হবে ৷ একটি দোকান থাকবে স্টেশনের বাইরে ৷ একটি রাখা হবে স্টেশন চত্বরের ভিতরে ৷ শৌচাগার দেখভালের জন্য তিনজন করে কর্মী থাকবেন ৷ তাঁর মধ্যে দু’জন জমাদার ও একজন সুপারভাইজার ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এবার থেকে রেলওয়ে স্টেশনেও পাওয়া যাবে স্টানিটারি ন্যাপকিন, কন্ডোম
Next Article
advertisement
LPG Gas Cylinder Booking: গ্যাসের কানেকশন আছে? e-KYC নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ... সতর্ক করল মোদি সরকার! ‘Step by Step’ জানুন কী ভাবে করবেন
গ্যাসের কানেকশন আছে? e-KYC নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ... সতর্ক করে দিল মোদি সরকার! জানুন কী ভাবে করবেন
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement