advertisement

এই প্রথম তেলঙ্গানায় লোকসভা ভোটে নেই চন্দ্রবাবুর দল টিডিপি

Last Updated:

যদিও তেলঙ্গানার শাসকদল টিআরএস-এর বক্তব্য, তেলঙ্গানায় টিডিপি-র কোনও অস্তিত্বই কোনও দিনও ছিল না৷ কারণ বহু টিডিপি সমর্থক গত কয়েক বছরে কে চন্দ্রশেখর রাওয়ের টিআরএস-এ যোগ দিয়েছেন৷

#হায়দরাবাদ: লোকসভা ভোটে তেলঙ্গানায় লড়বে না চন্দ্রবাবু নায়ডুর দল তেলুগু দেশম পার্টি বা টিডিপি৷ ১৯৮২ সালে দলটি তৈরি হওয়ার পর এই প্রথম তেলঙ্গানায় লড়ছে না চন্দ্রবাবু নায়ডুর দল৷ সোমবার দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত৷
যদিও তেলঙ্গানার শাসকদল টিআরএস-এর বক্তব্য, তেলঙ্গানায় টিডিপি-র কোনও অস্তিত্বই কোনও দিনও ছিল না৷ কারণ বহু টিডিপি সমর্থক গত কয়েক বছরে কে চন্দ্রশেখর রাওয়ের টিআরএস-এ যোগ দিয়েছেন৷ ফলে তেলঙ্গানায় টিডিপি প্রায় নেই বললেই চলে৷ সম্প্রতি টিডিপি-র পলিটব্যুরো সদস্য নম নাগেশ্বর রাও টিআরএস যোগ দিয়েছেন তেলঙ্গানায়৷ টিআরএস থেকে লোকসভা ভোটেও লড়ছেন তিনি৷
advertisement
অন্ধ্রপ্রদেশের শাসকদল টিডিপি এনডিএ জোট থেকে বেরিয়ে যাওয়ার পর কট্টোর বিজেপি বিরোধী৷ অন্ধ্রপ্রদেশকে স্পেশাল স্টেটাস না-দেওয়ায় এনডিএ ছাড়েন চন্দ্রবাবু নায়ডু৷ গত বিধানসভা নির্বাচনেও তেলঙ্গানায় কংগ্রেসের সঙ্গে জোট গড়ে লড়েছে টিডিপি৷ ১১৯টির মধ্যে ১৯টি আসনেজয় পায় কং-টিডিপি জোট৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এই প্রথম তেলঙ্গানায় লোকসভা ভোটে নেই চন্দ্রবাবুর দল টিডিপি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement