advertisement

Pakistan PM Youtube Channel Blocked: পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ইউটিউব চ্যানেল ব্লক, কড়া পদক্ষেপ কেন্দ্রের!

Last Updated:

কয়েকদিন আগেই ১৬টি পাকিস্তানি চ্যানেল ব্লক করেছিল কেন্দ্রীয় সরকার৷ ভুয়ো খবর, সাম্প্রদায়িক বিদ্বেষ এবং ভারত বিরোধী প্রচারের অভিযোগেই এই চ্যানেলগুলি ব্লক করা হয়েছিল৷

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ৷
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ৷
নয়াদিল্লি: এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সরকারি ইউটিউব চ্যানেল ব্লক করে দিল ভারত৷ জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়েই শেহবাজ শরিফের ইউটিউব চ্যানেল ব্লক করেছে ভারত৷ ভারতে শেহবাজ শরিফের ইউটিউব চ্যানেল খুলতে গেলেই এখন এই বার্তাই দেওয়া হচ্ছে৷
কয়েকদিন আগেই ১৬টি পাকিস্তানি চ্যানেল ব্লক করেছিল কেন্দ্রীয় সরকার৷ ভুয়ো খবর, সাম্প্রদায়িক বিদ্বেষ এবং ভারত বিরোধী প্রচারের অভিযোগেই এই চ্যানেলগুলি ব্লক করা হয়েছিল৷ এবার খোদ পাক প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেলের বিরুদ্ধেও একই পদক্ষেপ করা হল৷
ডন, জিও নিউজ, সামা টিভি-র মতো পাকিস্তানের প্রথমসারির সংবাদমাধ্যমগুলির ইউটিউব চ্যানেলগুলিও ব্লক করা হয়েছিল৷ সম্মিলিত ভাবে ভারতে এই চ্যানেলগুলির ৬ কোটির উপরে সাবস্ক্রাইবার ছিল৷
advertisement
advertisement
এ ছাড়াও পাকিস্তানের বেশ কয়েকজন সাংবাদিকের ইউটিউব চ্যানেলও ব্লক করেছে ভারত৷ গোয়েন্দা তথ্য এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশেই এই পদক্ষেপ করে কেন্দ্রীয় সরকার৷
পাকিস্তানি ইউটিউব চ্যানেল ব্লক করার পাশাপাশি পহলগাঁও কাণ্ডকে যেভাবে তুলে ধরা হয়েছিল, তা নিয়ে আপত্তি জানিয়ে বিবিসি-কেও সতর্ক করে কেন্দ্রীয় সরকার৷ কেন হামলাকারী জঙ্গিদের নাশকতাকারী বলে চিহ্নিত করা হল, তা নিয়ে বিবিসি ইন্ডিয়া-র প্রধানকে চিঠি লিখে অসংবেদনশীল সাংবাদিকতার অভিযোগ তোলে ভারত৷
advertisement
এ দিনই পাক ক্রিকেটার বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, মহম্মদ রিজওয়ানের মতো পাক ক্রিকেটারদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ভারতে ব্লক করেছে কেন্দ্রীয় সরকার৷ গতকালই বন্ধ করা হয় অলিম্পিকে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Pakistan PM Youtube Channel Blocked: পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ইউটিউব চ্যানেল ব্লক, কড়া পদক্ষেপ কেন্দ্রের!
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement