advertisement

CAA: আদর্শ আচরণবিধি লাগু হওয়ার আগেই সিএএ কার্যকর, মার্চের শুরুতেই সম্ভবত বিজ্ঞপ্তি জারি

Last Updated:

২০১৯ সালেই সংসদে পাশ হয়ে যায় নাগরিকত্ব সংশোধনী আইন৷ এর পর পাঁচ বছর কাটতে চললেও আইনটি কার্যকর হয়নি৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু হওয়ার আগেই সিএএ-এ কার্যকর করতে প্রয়োজনীয় বিধি নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ সূত্রের খবর অনুযায়ী, আগামী মাসের শুরুর দিকেই এই গুরুত্বপূর্ণ বিধি জারি করে দিতে পারে কেন্দ্রীয় সরকার৷ যেহেতু আগামী মাসেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, তাই তার আগেই সিএএ বিধি লাগু করে দিতে চায় কেন্দ্র৷
পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ২০১৫ সালের আগে যে হিন্দু, বৌদ্ধ, জৈন,শিখ, পার্সি এবং খ্রিস্টান ধর্মের মানুষ ভারতে আশ্রয় নিতে এসেছিলেন, তাঁদের দ্রুত নাগরিকত্ব দেওয়াই সিএএ আইনের উদ্দেশ্য৷
advertisement
এখনও পর্যন্ত যা অনুমান করা হচ্ছে তাতে আগামী এপ্রিল মাস থেকে শুরু হতে পারে লোকসভা নির্বাচন৷ যা চলতে পারে মে মাসের মাঝামাঝি পর্যন্ত৷ মার্চ মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার কথা৷
advertisement
২০১৯ সালেই সংসদে পাশ হয়ে যায় নাগরিকত্ব সংশোধনী আইন৷ এর পর পাঁচ বছর কাটতে চললেও আইনটি কার্যকর হয়নি৷ সিএএ আইন পাস হওয়ার পর থেকেই এর বিরোধিতায় সরব হন বিরোধীরা৷ আবার সিএএ কার্যকর না হওয়ায় পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বিজেপির উপর চাপ বাড়ছিল৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবশ্য কিছুদিন আগেও দাবি করেছিলেন, লোকসভা নির্বাচনের আগেই সিএএ আইন কার্যকর হবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
CAA: আদর্শ আচরণবিধি লাগু হওয়ার আগেই সিএএ কার্যকর, মার্চের শুরুতেই সম্ভবত বিজ্ঞপ্তি জারি
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement