advertisement

Black Magic? মাটি খুঁড়তেই গোটা পরিবার! একে অপরকে জড়িয়ে

Last Updated:

জানা গিয়েছে, মৃতদের নাম কৃষ্ণণ (৫২), সুশীলা (৫০) ও তাঁদের মেয়ে আর্শা (২১) ও ছেলে অর্জুন (১৯)৷ গোটা পরিবারটিই শেষ৷ মাটির তলায় একে অপরকে জড়িয়ে রয়েছেন৷

#কেরল: বুরারি কাণ্ডের ছায়া এ বার কেরলে৷ বাড়ির উঠোনে একই পরিবারের ৪টি দেহ৷ মাটির নীচে সমাধিস্থ৷ একে অপরকে জড়িয়ে রয়েছেন৷ যেন দেহের স্তূপ৷ প্রত্যেকের দেহেই ছুরির গভীর ক্ষত৷ বুধবার সকালে কেরলের ইড়ুক্কি জেলার একটি বাড়িতে দেহগুলি উদ্ধার হয়েছে৷ কালোজাদু বা ঝাড়ফুঁক তত্ত্বই উঠে আসছে প্রাথমিক তদন্তে৷
আরও পড়ুন: বুরারি কাণ্ডের মতোই হাড় হিম করা ৫ রহস্য 
জানা গিয়েছে, মৃতদের নাম কৃষ্ণণ (৫২), সুশীলা (৫০) ও তাঁদের মেয়ে আর্শা (২১) ও ছেলে অর্জুন (১৯)৷ গোটা পরিবারটিই শেষ৷ মাটির তলায় একে অপরকে জড়িয়ে রয়েছেন৷ প্রতিবেশীরা জানিয়েছেন, গত ৪ দিন ধরেই ওই পরিবারের সদস্যরা নিখোঁজ ছিলেন কেউই জানতেন না, তাঁরা কোথায়৷
advertisement
প্রতিবেশীরা জনিয়েছেন,
কৃষ্ণণ ওই পরিবারের কর্তা চাষের কাজের পাশাপাশি ঝাড়ফুঁক, জাদুটোনা করতেন৷ তাই এই ঘটনার পিছনে ঝাড়ফুঁক তত্ত্ব থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷
advertisement
গত ২৯ জুলাই পরিবারটির এক আত্মীয় বাড়িতে যান৷ তিনি ঢুকে দেখেন দেওয়াল ও মাটিতে চাপ চাপ রক্ত লেগে রয়েছে৷ পুলিশে খবর দেন৷ কিন্তু পুলিশ এসে কোনও দেহ খুঁজে পায়নি৷ পরের দিন আবার তল্লাশি শুরু হয়৷ শেষ পর্যন্ত বুধবার বিকেলে পুলিশ দেহগুলির হদিশ পায় উঠোনে আলগা মাটির নীচে৷ বাড়ির পিছনে উঠোনে মাটি খুঁড়তেই একটির উপর একটি জড়িয়ে রয়েছে দেহগুলি৷ দেহগুলি উদ্ধার করে কোট্টাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে৷
advertisement
VDO: বুরারি কাণ্ডে প্রেতাত্মা-যোগ?
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Black Magic? মাটি খুঁড়তেই গোটা পরিবার! একে অপরকে জড়িয়ে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement