advertisement

বুরারির পর এবার ঝাড়খন্ডে আত্মহত্যা করলেন একই পরিবারের ৬ জন

Last Updated:

ঝাড়খন্ডে আত্মহত্যা করলেন একই পরিবারের ৬ জন ।

#হাজারিবাগ:  বুরারির পর এবার হাজারিবাগ । ঝাড়খন্ডের হাজারিবাগে একটি মারওয়ারি পরিবারের ছয়জন সদস্য আত্মহত্যা করেছেন । ঘটনাস্থল থেকে একটি নোট উদ্ধার করেছে পুলিশ যেখানে ব্যবসায় প্রচুর ঋণ ও ক্ষতির কারণেই এই আত্মহত্যা বলে জানা গিয়েছে ।
হাজারিবাগের খাজাঞ্চি তালাবের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । একটি ড্রাই ফ্রুটের ব্যবসা চালাত ওই পরিবার । সম্প্রতি ব্যবসায় বড় মাপের আর্থিক ক্ষতি ও ধারদেনা জনিত কারণে চাপে ছিলেন পরিবারের সদস্যরা ।পারিবারিক কলহও লেগে থাকত সদস্যদের মধ্যে । নিহতদের মধ্যে আছেন মহাবির মহেশ্বরি (৭০ বছর) ও তাঁর স্ত্রী কিরণ মহেশ্বরি (৬৫ বছর), নরেশ আগরওয়াল (৪০ বছর) ও তাঁর স্ত্রী প্রীতি আগরওয়াল (৩৮ বছর ) ও তাঁদের দুই সন্তান আমন (৮ বছর) ও অঞ্জলি (৬ বছর )
advertisement
advertisement
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । এই নিয়ে জুলাই মাসে এটি দ্বিতীয় পারিবারিক আত্মহত্যার ঘটনা । এর আগে দিল্লির বুরারিতে একসঙ্গে আত্মহত্যা করেন ভাটিয়া পরিবারের ১১ জন সদস্য । সেই ঘটনারও তদন্ত চলছে ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বুরারির পর এবার ঝাড়খন্ডে আত্মহত্যা করলেন একই পরিবারের ৬ জন
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement