advertisement

Delhi IAS Coaching Centre: সরকারি উদাসীনতাতেই মৃত্যু দাবী বিজেপির, রাজেন্দ্রনগরের ইউপিএসসি পড়ুয়ার মৃত্যু নিয়ে শুরু রাজনৈতিক তরজা

Last Updated:

Delhi IAS coaching center: দিল্লির রাজেন্দ্র নগরে এক কোচিং সেন্টারের জলমগ্ন বেসমেন্টে আটকে পড়ে তিন ইউপিএসি পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর শুরু হয়ে গিয়েছে৷ বিজেপি মুখপাত্র শেহজাদা পুনাওয়ালা এই ঘটনার জন্য আপ সরকারকে সরাসরি দায়ী করেন৷

ইউপিএসসি পড়ুয়ার মৃত্যুতে শুরু রাজনৈতিক তরজা
ইউপিএসসি পড়ুয়ার মৃত্যুতে শুরু রাজনৈতিক তরজা
দিল্লি: দিল্লির রাজেন্দ্র নগরে এক কোচিং সেন্টারের জলমগ্ন বেসমেন্টে আটকে পড়ে তিন ইউপিএসি পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর শুরু হয়ে গিয়েছে৷ বিজেপি মুখপাত্র শেহজাদা পুনাওয়ালা এই ঘটনার জন্য আপ সরকারকে সরাসরি দায়ী করেন৷
প্রসঙ্গত, অতিরিক্ত বৃষ্টির জন্য দিল্লি শহর জলে প্লাবিত হয়েছিল৷ এর ফলে রাজেন্দ্রনগরে এক ইউপিএসসির কোচিং সেন্টার জলমগ্ন হয়ে পড়ার কারণে বেশ কয়েকজন পড়ুয়া বেসমেন্টে আটকে পড়ে৷
advertisement
এই ঘটনায় তিনজন পড়ুয়ার মৃত্যুর খবর পাওয়া যায়৷ এই পরিপ্রেক্ষিতেই শেহজাদা পুনাওয়ালা তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, ‘‘ এটা দুর্ঘটনা নয়, ওদের হত্যা করা হয়েছে৷ শুধুমাত্র অবহেলার কারণে তিনজন পড়ুয়ার  প্রাণ গেল৷’’
advertisement
তিনি জানিয়েছেন এই ঘটনা এই প্রথম নয়, আগেও একই রকম ঘটনা ঘটেছে৷ প্যাটেল নগরে আরেক জন ইউপিএসসি পড়ুয়া জলমগ্ন রাস্তা পার হতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা গিয়েছিলেন৷ পুনাওয়ালা সেই ঘটনার কথাও উল্লেখ করেছেন৷
advertisement
তিনি সরাসরি আপ প্রশসনকে দায়ী করে লিখেছেন, ‘‘বারবার এই রকম মৃত্যু ঘটছে, মানুষের জীবনের কি কোনও মূল্য নেই? অরবিন্দ কেজরিওয়াল ও আম আদমি পার্টির একমাত্র অগ্রাধিকার সাংবাদিক সম্মেলন করা আর অন্যকে দায়ী করা৷’’
ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকার কারণেই এই ধরনের ঘটনা হয়েছে বলে তিনি অভিযোগ করে বলেন, ‘‘এক ঘণ্টার জন্য বৃষ্টি না হলেও দিল্লি প্লাবিত হয়৷’’
advertisement
এই ঘটনায় কংগ্রেসের শীর্ষনেতাদের নিস্তব্ধতাকেও তিনি কটাক্ষ করে লিখেছেন, ‘‘তাঁরা দেশের ভবিষ্যতদের নিয়ে কোনওদিন চিন্তা করে না’৷ ইউপিএসসির মতো দেশের শীর্ষপরীক্ষার প্রস্তুতি কেন্দ্রের দুর্ঘটনাও রাজনীতির আঁচ এড়াতে পারল না৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi IAS Coaching Centre: সরকারি উদাসীনতাতেই মৃত্যু দাবী বিজেপির, রাজেন্দ্রনগরের ইউপিএসসি পড়ুয়ার মৃত্যু নিয়ে শুরু রাজনৈতিক তরজা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement