advertisement

Encounter With Terrorists In Jammu And Kashmir: অনুপ্রবেশকারী ও সেনাবাহিনীর মধ্যে গুলির লড়াইয়ে নিহত ১ সেনা, আহত মেজর পদমর্যাদা সহ ৪ জন

Last Updated:

Encounter With Terrorists In Jammu And Kashmir: প্রতিরক্ষা দফতরের আধিকারিকদের বক্তব্য অনুযায়ী, এই লড়াইয়ে একজন সন্ত্রাসবাদীকে মারতে তাঁরা সক্ষম হন৷ কিন্তু দুঃখের বিষয়, একজন মেজর পদমর্যাদার সেনা সহ পাঁচজন সেনা এতে আহত হন৷ তাঁর মধ্যে একজন সেনা শহিদ হন৷

জম্বু- কাশ্মীরে সেনার সঙ্গে অনুপ্রবেশকারীর গুলির লড়াই((Representational Image/PTI)
জম্বু- কাশ্মীরে সেনার সঙ্গে অনুপ্রবেশকারীর গুলির লড়াই((Representational Image/PTI)
কাশ্মীর: শনিবার, সকালে জম্বু কাশ্মীরের কুপওয়ারা অঞ্চলে সেনা ও সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াই হয়েছে৷ সংঘর্ষে নিহত হয়েছেন একজন সেনা৷ একজন সন্ত্রাসবাদীও মারা গিয়েছে৷
সেনাবাহিনীর তরফ থেকে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ রেখার কাছে কুপওয়ারার মাচাল সেক্টরের কামকারির কাছে এই গুলির লড়াই চলে৷
advertisement
প্রতিরক্ষা দফতরের আধিকারিকদের বক্তব্য অনুযায়ী, এই লড়াইয়ে একজন সন্ত্রাসবাদীকে মারতে তাঁরা সক্ষম হন৷ কিন্তু দুঃখের বিষয়, একজন মেজর পদমর্যাদার সেনা সহ পাঁচজন সেনা এতে আহত হন৷ তাঁর মধ্যে একজন সেনা শহিদ হন৷
advertisement
এর পর ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে একটা বিবৃতি জারি করা হয়, সেখানে ভারতীয় বীর সৈন্যদের কুর্নিশ জানানো হয়েছে৷
advertisement
প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, দুই থেকে তিনজনের সন্ত্রাসবাদীর দল, এলওএসির কাছে ভারতীয় সৈন্যদের একটা বাঙ্কারে হামলা চালায়৷ অনুপ্রবেশকারীরা খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার সুযোগ নিয়ে ঢুকেছিল৷ সেনা বাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে প্রায় কয়েকঘণ্টা গুলির লড়াই চলে৷
advertisement
ঘটনায় আহত পাঁচ সেনা সদস্যদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ কয়েকজনকে পরবর্তী চিকিৎসার জন্য এয়ারলিফ্ট করানো হয়৷ মনে করা হচ্ছে বিএটির সদস্যরাই এই হামলায় যুক্ত৷ মূলত পাকিস্তান সেনাবাহিনীর বিশেষ সদস্য এবম সন্ত্রাসবাদীদের নিয়ে এই বিএটি গঠিত৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Encounter With Terrorists In Jammu And Kashmir: অনুপ্রবেশকারী ও সেনাবাহিনীর মধ্যে গুলির লড়াইয়ে নিহত ১ সেনা, আহত মেজর পদমর্যাদা সহ ৪ জন
Next Article
advertisement
WB Assembly Election 2026: ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
  • বৈধ নথি দেখাতে না পারায় উদ্ধার হওয়া সম্পূর্ণ টাকাই বাজেয়াপ্ত করা হয়েছে

  • সংশ্লিষ্ট ব্যক্তিরা টাকার বৈধ উৎস সংক্রান্ত কোনও নথিপত্র দেখাতে পারেননি

  • নির্বাচনকে ঘিরে এই ধরনের নগদ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement