advertisement

BJP elects chief ministers in four states: ভোটে হেরেও ধামিই ফের মুখ্যমন্ত্রী, চার রাজ্যে পুরনো মুখেই ভরসা রাখল বিজেপি

Last Updated:

বিজেপি সূত্রের খবর, নিজের কঠিন পরিশ্রম এবং রাজ্যে বিজেপি-র (BJP) জয় নিশ্চিত করার পুরস্কার পেলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী (Pushkar Singh Dhami)৷

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী থাকছেন পুস্কর সিং ধামি৷
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী থাকছেন পুস্কর সিং ধামি৷
#দিল্লি: কোনও চমক নয়৷ চার রাজ্যে পুরনো মুখদেরই ফের মুুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিল বিজেপি (BJP) শীর্ষ নেতৃত্ব৷ এমন কি, বিধায়ক হিসেবে নির্বাচনে হেরে যাওয়া পুষ্কর সিং ধামিকেই (Pushkar Singh Dhami) ফের উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে৷ উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ, গোয়ায় প্রমোদ সাওয়ান্ত এবং মণিপুরে এন বীরেন সিং-এর উপরেই আস্থা রেখেছে দল৷
বিজেপি শীর্ষ নেতৃত্ব সূত্রে খবর, দলকে ক্ষমতায় রাখতে পারার পুরস্কারই পেলেন চার মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি রাজ্য নেতৃত্বের মনোবল চাঙ্গা রাখতেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
advertisement
বিজেপি নেতারা বলছেন, উত্তর প্রদেশ, মণিপুর এবং গোয়ায় যে পুরনো তিন মুখের উপরেই যে আস্থা হবে, তা একরকম নিশ্চিত ছিল৷ কিন্তু উত্তরাখণ্ডের ক্ষেত্রে কী করা হবে, তা নিয়েই সংশয় ছিল৷ কারণ বিদায়ী মুখ্যমন্ত্রী ধামিই সেখানে পরাজিত হয়েছিলেন৷
advertisement
ভোটে হেরে যাওয়া ধামিকে মুখ্যমন্ত্রী পদে ফেরানোর সিদ্ধান্ত কঠিন ছিল৷ কিন্তু বিজেপি সূত্রের খবর, নিজের কঠিন পরিশ্রম এবং রাজ্যে বিজেপি-র জয় নিশ্চিত করার পুরস্কার পেলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী৷ আগামী ছ' মাসের মধ্যে ফের কোনও একটি বিধানসভা থেকে জিতে আসতে হবে পুষ্কর সিং ধামিকে৷
advertisement
বিজেপি-র এক সিনিয়র নেতার কথায়, 'পুস্কর সিং ধামি রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে গিয়েছেন, যাতে দলের প্রার্থীদের জয় নিশ্চিত করা যায়৷ আর তা করতে গিয়েই নিজের কেন্দ্রে সময় দিতে পারেননি তিনি৷ উনি দলের জন্য কাজ করার পুরস্কার পেেয়ছেন৷'
আপাতত চার রাজ্যের মুখ্যমন্ত্রী কারা হবেন, তা নিয়ে জল্পনার অবসান ঘটল৷ তবে উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী কে হবেন, সেই সিদ্ধান্ত এখনও ঝুলে রয়েছে৷ পাশাপাশি উত্তর প্রদেশে মন্ত্রিসভার কয়েকজন সদস্যের নামও চূড়ান্ত করা বাকি বলেই বিজেপি সূত্রে খবর৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
BJP elects chief ministers in four states: ভোটে হেরেও ধামিই ফের মুখ্যমন্ত্রী, চার রাজ্যে পুরনো মুখেই ভরসা রাখল বিজেপি
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement