advertisement

Mumbai Mayor: ২৫ বছরের ঠাকরে রাজ শেষ! প্রথম মহিলা মেয়র পেল মুম্বই, নির্বাচিত বিজেপির ঋতু তাওড়ে

Last Updated:

বৃহন্মুম্বই পুরসভার প্রথম মহিলা মেয়র হলেন ঋতু তাওড়ে৷ কর্পোরেটর হলেও পুর রাজনীতির তৃণমূল স্তরে দারুণ যোগ এই বিজেপি নেত্রীর৷ সামলেছেন একাধিক পুর দায়িত্ব৷

মুম্বইয়ের প্রথম মহিলা মেয়র ঋতু তাওড়ে৷
মুম্বইয়ের প্রথম মহিলা মেয়র ঋতু তাওড়ে৷
মুম্বই: প্রথম মহিলা মেয়র পেল বৃহন্মুম্বই পুরসভা৷ গত ৪০ দশকে এই প্রথম মুম্বই পুরসভার মেয়র হল বিজেপি থেকে৷ কোনও প্রতিদ্বন্দ্বী না রাখার সিদ্ধান্ত নিয়েছিল শিবসেনা (ইউবিটি)৷ ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুম্বইয়ের মেয়র নির্বাচিত হলেন বিজেপির কর্পোরেটর ঋতু তাওড়ে৷ শেষ হল দেশের ধনীতম পুর প্রশাসন বৃহন্মুম্বই পুরসভার উপর ঠাকরে পরিবারের গত ২৫ বছরের কর্তৃত্ব৷
মুম্বইয়ের পুর রাজনীতির ক্ষেত্রে অন্যতম পরিচিত মুখ ঋতু তাওড়ে৷ ২০১২ সালে তিনি প্রথম ১২৭ নম্বর ওয়ার্ড থেকে বৃহন্মুম্বই পুরসভার পুর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন৷ পরে ২০১৭ সালে ঘাটকোপারের ১২১ নম্বর ওয়ার্ড থেকে পুর নির্বাচনে লড়ে জয়লাভ করেন৷ গত ১৫ জানুয়ারি যে পুর নির্বাচন হয়েছিল, সেখানে তাওড়ে ১৩২ নম্বর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন৷
advertisement
গত ১০ বছর ধরে নির্বাচনী রাজনীতির সঙ্গে যুত্ত বছর ৫৩-র কর্পোরেটর ঋতু তাওড়ে৷ ঘাটকোপাড় পশ্চিম থেকে তিন বার তিনি পুর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন৷ তৃণমূল স্তরের রাজনীতির সঙ্গে যুক্ত, নাগরিক প্রশাসন এবং জন কল্যাণমূলক কাজের বিষয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তাঁর৷
advertisement
advertisement
কর্পোরেটর হওয়ার পাশাপাশি মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের এডুকেশন কমিটির চেয়ারপার্সন হিসাবেও দায়িত্ব পালন করেছেন ঋতু৷ এবার থেকে মুম্বই পুরসভার সম্পূর্ণ দায়িত্ব পালন করেন তিনি৷
প্রবীণ বিজেপি নেতারা জানাচ্ছেন, তাওড়ে হাতেনাতে কাজ করায় বিশ্বাসী, দলের মানুষের সঙ্গে যোগাযোগ রাখা থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়ের জন্য বিভিন্ন জন কল্যাণমূলক কাজ, সবকিছুর সঙ্গে জড়িত থাকেন তিনি৷ পাশাপাশি, স্থানীয় রাজনীতির ঘাঁতঘোঁত চেনেন হাতের তালুর মতো৷
advertisement
২২৭ আসনের বৃহন্মুম্বই পুরসভার নির্বাচনে বিজেপি সবচেয়ে বেশি আসন জিতেছিল এবার৷ বিজেপি জিতেছিল ৮৯ আসনে৷ জোটসঙ্গী শিবসেনা (শিণ্ডে) জিতেছিল ২৯টি আসনে৷ মহাযূতি জোট হিসাবে মোট আসন সংখ্যা ছিল ১১৮৷
advertisement
১৯৯৭ সাল থেকে বৃহন্মুম্বই পুরসভা ছিল ঠাকরে পরিবারের শিবসেনার করায়ত্ত৷ ২৫ বছর পরে হল ক্ষমতা বদল৷ এই পুর নির্বাচনে উদ্ধব ঠাকরের শিবসেনা পেয়েছে ৬৫টি আসন৷ অন্যদিকে, জোট সঙ্গী রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) ও এনসিপি (শরদ পওয়ার) যথাক্রমে ৬টি এবং ১টি করে আসন পেয়েছিল৷
বিএমসি হল দেশের ধনীতম পুরসভা৷ ২০২৫-২৬ সালেই এর বাজেট ছুঁয়েছিল ৭৪,৪৫০ কোটি টাকা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mumbai Mayor: ২৫ বছরের ঠাকরে রাজ শেষ! প্রথম মহিলা মেয়র পেল মুম্বই, নির্বাচিত বিজেপির ঋতু তাওড়ে
Next Article
advertisement
আতঙ্ক নয়, ডোমেস্টিক গ্যাস সরবরাহে আশ্বস্ত করল কেন্দ্র! কিছুটা স্বস্তির খবর দিল বারত পেট্রলিয়ামও
আতঙ্ক নয়, ডোমেস্টিক গ্যাস সরবরাহে আশ্বস্ত করল কেন্দ্র! কিছুটা স্বস্তির খবর দিল ভারত পেট্রলিয়ামও
  • পশ্চিম এশিয়ায় বাড়ছে সংঘাত

  • কিছুটা স্বস্তির খবর দিল ভারত পেট্রলিয়াম

  • ডোমেস্টিক গ্যাস সরবরাহে আশ্বস্ত করল কেন্দ্র!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement