advertisement

Snake Skin in Parotta: হোটেলে খাবার অর্ডার করে ভয়ঙ্কর অভিজ্ঞতা, পরোটার মধ্যে মিলল সাপের খোলস!

Last Updated:

Online Food Delivery: খাদ্য নিরাপত্তা বিভাগ আরও পরীক্ষা নিরীক্ষার জন্য প্যাকেজ ও খাবার দুই’ই বাজেয়াপ্ত করে

#কেরল: দোকান থেকে পরোটা অর্ডার করে তাতে মিলল সাপের চামড়া! তিরুবনন্তপুরমের নেদুমনাগড়ে অবস্থিত হোটেল থেকে পার্সেল করে আনা খাবারে সাপের চামড়া খুঁজে পান একজন গ্রাহক। তার পর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে ওই হোটেল। ঘটনাটি ঘটেছে ৫ মে। হোটেল থেকে পরোটা অর্ডার করেছিলেন এক ব্যক্তি। বাড়িতে খাবারের পার্সেলটি আনপ্যাক করার পরে প্যাকেজের ভিতরে একটি সাপের চামড়ার টুকরো দেখতে পান ওই গ্রাহক। জানাজানি হওয়ার পর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। দায়ের করা অভিযোগের ভিত্তিতে, পৌরসভা কর্তৃপক্ষ এবং পুলিশ বিষয়টির তদন্ত শুরু করে এবং হোটেলটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। হোটেল পুঙ্খানুপুঙ্খ পরিচ্ছন্ন করার পরই হোটেল খোলার নির্দেশ দেওয়া হয়েছে হোটেল মালিকদের।
পুভাথুরের এক বাসিন্দার মেয়ে খাবারে সাপের চামড়াটি আবিষ্কার করেন। ওই ব্যক্তি তাঁর মেয়ের জন্যই পরোটা অর্ডার করেছিলেন, জানিয়েছে ওনমানোরমা। খাবার মোড়ানোর জন্য ব্যবহৃত কাগজটিতে ওই চামড়া পাওয়া গিয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর খাদ্য নিরাপত্তা বিভাগ আরও পরীক্ষা নিরীক্ষার জন্য প্যাকেজ ও খাবার দুই’ই বাজেয়াপ্ত করে।
advertisement
advertisement
পৌরসভার তদন্তে দেখা গিয়েছে প্রয়োজনীয় লাইসেন্স এবং পারমিট সবই ছিল ওই হোটেলের। এছাড়াও হোটেলের চত্বরে মজুত খাবারগুলিও সব ঠিকই ছিল। পুরসভার তরফে হোটেলটিকে সতর্ক বার্তা দেওয়া হয় এবং যথাযথ পরিষ্কার না করা পর্যন্ত সাময়িকভাবে হোটেল বন্ধ রাখতেও নির্দেশ দেওয়া হয়।
সাপের চামড়া পাওয়া খাবার এই রেস্তোরাঁ বা হোটেলের বিশ্বাসযোগ্যতাকেই যে শুধু নড়বড়ে করে দিয়েছে এমন না, অর্ডার করা খাবারের গুণমান নিয়েও তুলেছে প্রশ্ন। খাবারে পাওয়া সবচেয়ে উদ্ভট জিনিসগুলির মধ্যে একটি হল সাপের চামড়া। তবে এই প্রথমবার নয়, এর আগে বহু জীবন্ত প্রাণীর দেহ মিলেছে খাবারের মধ্যে।
advertisement
হায়দরাবাদের এক ব্যক্তি সুইগিতে সুবাইয়া গারি হোটেল থেকে অর্ডার করা মিষ্টিতে পোকা পেয়ে বিস্মিত হয়ে পড়েন। বিখ্যাত সমস্ত ফুড চেইনে এই একই ধরনের ঘটনা আর নতুন নয়। সম্প্রতি ব্রিটিশ যুক্তরাজ্যের একজন মহিলা ম্যাকডোনাল্ডের খাবার প্রায় অর্ধেক খেয়ে ফেলার পর তাতে বিশাল মাকড়সা খুঁজে পান।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Snake Skin in Parotta: হোটেলে খাবার অর্ডার করে ভয়ঙ্কর অভিজ্ঞতা, পরোটার মধ্যে মিলল সাপের খোলস!
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement