advertisement

মন্দিরের রাস্তা সাফ করতে তাজ মহলের প্রবেশদ্বারে হামলা বিশ্ব হিন্দু পরিষদের

Last Updated:

তাজ মহলের পশ্চিম প্রবেশদ্বার ভাঙার অভিযোগ উঠল বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে৷ বিশ্ব হিন্দু পরিষদের দাবি, তাজ মহলের পশ্চিম প্রবেশদ্বারে আটকা পড়ে যাচ্ছে ৪০০বছরের পুরনো সিদ্ধেশ্বরী মহাদেব মন্দির৷

#আগ্রা: তাজ মহলের পশ্চিম প্রবেশদ্বার ভাঙার অভিযোগ উঠল বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে৷ বিশ্ব হিন্দু পরিষদের দাবি, তাজ মহলের পশ্চিম প্রবেশদ্বারে আটকা পড়ে যাচ্ছে ৪০০বছরের পুরনো সিদ্ধেশ্বরী মহাদেব মন্দির৷ সেই রাস্তা সাফ করতেই এমন পদক্ষেপ ভিএইচপির৷
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রবিবার প্রায় ২৫-৩০ জন পরিষদ সদস্য স্লোগান দিতে দিতে হামলা চালায় তাজ মহলের পশ্চিমদিকের প্রবেশদ্বারে৷ স্টিলের তৈরি দরজাটি তৈরি করেছিল আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া৷ মূলত নিরাপত্তার কারণেই তৈরি হয়েছিল এই দরজা৷ তাতেই বারবারে লাঠিসোটা নিয়ে আঘাত করতে থাকে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা৷
advertisement
advertisement
তবে কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটকাতে সক্ষম হন৷ সরকারি সম্পত্তি ধ্বংস সহ একাধিক ধারায় ৫জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মন্দিরের রাস্তা সাফ করতে তাজ মহলের প্রবেশদ্বারে হামলা বিশ্ব হিন্দু পরিষদের
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement