advertisement

Bill Gates: থাকছেন বিল গেটস! এআই ইমপ্যাক্ট সামিটে নাম বাদ পড়ার বিতর্কের মাঝেই বড় ঘোষণা

Last Updated:

Bill Gates: নয়াদিল্লির এআই ইমপ্যাক্ট সামিটে অংশ নিচ্ছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস৷ প্রথমে শোনা গিয়েছিল মার্কিন ধনকুবেরর নাম নাকি বাদ পড়েছে৷ তবে শেষমেষ তাঁর মুখপাত্র জানালেন, নয়াদিল্লির বিশেষ অনুষ্ঠানে থাকছেন বিল৷

থাকছেন বিল গেটস! এআই ইমপ্যাক্ট সামিটে নাম বাদ পড়ার বিতর্কের মাঝেই বড় ঘোষণা   Image- (Reuters/File)
থাকছেন বিল গেটস! এআই ইমপ্যাক্ট সামিটে নাম বাদ পড়ার বিতর্কের মাঝেই বড় ঘোষণা Image- (Reuters/File)
নয়াদিল্লি: সোমবার থেকেই শুরু হচ্ছে এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬৷ নয়াদিল্লির এই সামিটে অংশ নিচ্ছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস৷ ইভেন্টের ‘গ্লোবাল ভিশনারিজ’ তালিকা থেকে মার্কিন ধনকুবের বিল গেটসের নাম বাদ পড়ার পর থেকেই জল্পনা শুরু হয় সামিটে অংশ নেবেন না বিল৷ যদিও মঙ্গলবার তাঁর মুখপাত্র স্পষ্ট করে জানিয়েছেন তিনি অংশ নিচ্ছেন৷ সামিটে নিজের বক্তব্যও রাখবেন মার্কিন ধনকুবের বিল৷
ইভেন্টের ‘গ্লোবাল ভিশনারিজ’ তালিকা থেকে মার্কিন ধনকুবের বিল গেটসের নাম বাদ পড়ার পর থেকেই এই সামিট নিয়ে তাঁর নাম না থাকা নিয়ে শুরু হয় জল্পনা৷ সূত্রের খবর, চর্চিত এপস্টিন ফাইলে বিল গেটসের নাম থাকার কারণেই সম্ভবত শেষ মুহূর্তে নাম কাটা গিয়েছে বিলের৷ দিন দুয়েক আগেই ভারতে এসে পৌঁছেছেন বিল গেটস৷ প্রথমে শোনা গিয়েছিল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি৷ যদিও পরে তাঁকে এআই সামিটের মূল অনুষ্ঠান থেকে প্রত‍্যাহার করা হয়েছে বলে শোনা যায় খবর। এআই সামিটে অন‍্যতম বড় নাম বিল গেটসের। একাধিক আলোচনায় তাঁর যুক্ত হওয়ার কথা৷ শেষ পর্যন্ত খবর, অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তিনি৷
advertisement
advertisement
প্রসঙ্গত, এপস্টিন ফাইলে নাম এসেছে বিল গেটসের। শুধু তাই নয়, একাধিক গুরুতর অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। বিল গেটস এআই সামিটে যোগ দিলে আরও বিতর্ক বাড়তে পারে, সেই আশঙ্কাতেই কি শেষ মুহূর্তে নাম বাদ বিশ্বের অন‍্যতম ধনী ব্যক্তি গেটসের?
advertisement
সরকারি সূত্রে জানা গিয়েছে, “অনিবার্য কারণবশত” গেটস এআই সামিটে অংশ নিচ্ছেন না৷ তবে এপস্টিন ফাইলস নিয়ে তৈরি হওয়া বিতর্কের আবহে এই খবর আসায় দুয়ে দুয়ে চার করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা৷ প্রসঙ্গত, এপস্টিন ফাইলের একাধিক নথিতে নাম উল্লেখ্য করেছে মার্কিন ধনকুবের বিল গেটসের৷
প্রসঙ্গত, এআই সামিটে উপস্থিত হওয়ার কথা দেশ বিদেশের গ্লোবাল টেক জায়ান্টের সিইও এবং শীর্ষস্থানীয় আধিকারিকরা৷ উপস্থিত হওয়ার কথা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম‍্যাক্রোঁ, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস লুলা দা সিলভার। উপস্থিত থাকবেন সুন্দর পিচাই, মুকেশ আম্বানী থেকে ওপেন এআইয়ের স‍্যাম অলটম‍্যান-সহ ৪০শের বেশি গ্লোবাল টেক জায়ান্টের সিইও এবং শীর্ষস্থানীয় আধিকারিকরা৷ মূল অনুষ্ঠান হবে ১৯-২০ ফেব্রুয়ারি। সেদিন অনুষ্ঠানের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
advertisement
এত বড় সামিটে যোগ দিতে আসা ভিভিআইপিদের নিরাপত্তায় কার্যত জি২০ সমান প্রস্তুতি সেরেছে দিল্লি পুলিশ তথা কেন্দ্র সরকার। আকাশ পথে নজরদারি থেকে ফ্লাইং স্কোয়াড, ভিভিআইপিদের হোটেলের নিরাপত্তার জন‍্য ১০০ পুলিশের বিশেষ টিম, সেন্ট্রাল কন্ট্রোল রুম, ৫০০রও বেশি সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে ভারত মন্ডপম এবং তার আশপাশের এলাকা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bill Gates: থাকছেন বিল গেটস! এআই ইমপ্যাক্ট সামিটে নাম বাদ পড়ার বিতর্কের মাঝেই বড় ঘোষণা
Next Article
advertisement
East Midnapore News: কে জানত আর ফেরা হবে না বাড়িতে...সাইকেল নিয়ে রাস্তা পারাপর করতে গিয়ে ২জনের মৃত্যু
কে জানত আর ফেরা হবে না বাড়িতে...সাইকেল নিয়ে রাস্তা পারাপর করতে গিয়ে ২জনের মৃত্যু
  • তমলুকের হরিদাসপুর বাজারের কাছে ঘটে এই ঘটনা

  • সবজি বোঝাই গাড়ি আচমকাই এসে পড়ে এবং ওই সাইকেল আরোহীর উপর

  • ঘটনাস্থলে মৃত্যু হয় সবজি বিক্রেতা অসিত পট্টনায়েকের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement