advertisement

Bihar Election 2025 News18 Mega Exit Poll: প্রথম দফায় এগিয়ে NDA, পিছিয়ে ইন্ডিয়া জোট, দেখুন কী ইঙ্গিত দিচ্ছে বুথ ফেরত সমীক্ষা

Last Updated:

Bihar Election 2025 News18 Mega Exit Poll: বিহার বিধানসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলির হাডাহাড্ডি লড়াই শেষ। আজ, ১১ নভেম্বর দ্বিতীয় ও শেষ ধাপের ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছে বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বড় ইঙ্গিত দিচ্ছে এক্সিট পোল।

বিহার বিধানসভা নির্বাচন
বিহার বিধানসভা নির্বাচন
পটনা: বিহার বিধানসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলির হাডাহাড্ডি লড়াই শেষ। আজ, ১১ নভেম্বর দ্বিতীয় ও শেষ ধাপের ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছে বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বড় ইঙ্গিত দিচ্ছে এক্সিট পোল।
নিউজ 18 বাংলার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী প্রথম দফায় এগিয়ে মোদি-নীতীশের এনডিএ জোট, অন্যদিকে বেশ অনেকটাই পিছিয়ে রয়েছে ইন্ডিয়া জোট একনজরে দেখে নেওয়া যাক, প্রথম দফায় কটি আসন পেতে পারে এনডিএ? কটি আসনই বা যেতে পারে ইন্ডিয়া জোটের ঝুলিতে?
advertisement
advertisement
সমীক্ষা বলছে, প্রথম দফায় ভোট বিহারে ভোট হয়েছিল ১২১টি আসনে। এর মধ্যে এনডিএ পেতে পারে ৬০-৭০টি আসন। এর মধ্যে বিজেপি ২০ থেকে ৩০, জেডিইউ ৪৫-৫৫ এবং এলজেপি ০-৫টি আসন। যদিও এই সমীক্ষা অনুযায়ী, প্রথম ধাপে জন সুরাজ পার্টি কোনও সাফল্য দেখাচ্ছে না।
advertisement
জোট অনুযায়ী ফলের পূর্বাভাস:
বিহার নির্বাচন-প্রথম দফার বুথ ফেরত সমীক্ষা
এনডিএ : ৬০-৭০ আসন
মহাজোট : ৪৫-৫৫
জেএসপি : ০
অন্যান্য : 0
মোট : ১২১
advertisement
প্রসঙ্গত, দুই দফায় মোট ২৪৩টি আসনে ভোটগ্রহণ হল বিহারে। এবার ফলের অপেক্ষা, ১৪ নভেম্বর বিহার ভোটের ফল প্রকাশিত হবে। তার আগে এই বুথ ফেরত সমীক্ষা ফলাফলের আভাস দেয় মাত্র, নিশ্চিত ফল জানতে অপেক্ষা করতে হবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Election 2025 News18 Mega Exit Poll: প্রথম দফায় এগিয়ে NDA, পিছিয়ে ইন্ডিয়া জোট, দেখুন কী ইঙ্গিত দিচ্ছে বুথ ফেরত সমীক্ষা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement