advertisement

অসম NRC: শিলচর বিমানবন্দরেই আটকে দেওয়া হল তৃণমূলের প্রতিনিধি দলকে

Last Updated:
#শিলচর: প্রথমেই বাধা ৷ নিরাপত্তার দোহাই দিয়ে শিলচর বিমানবন্দরেই আটকে দেওয়া হল তৃণমূলের প্রতিনিধি দলকে ৷ শিলচর বিমানবন্দরে নামতেই আটকে দেওয়া হয় তাঁদের ৷ ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন ৷ শিলচর বিমানবন্দরে কড়া নিরাপত্তা ব্যবস্থা ৷ অসম NRC ইস্যুতে তৃণমূল নেত্রীর নির্দেশে পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার শিলচরে পৌঁছান তৃণমূল প্রতিনিধিরা ৷
শিলচরে বিমান থেকে নামতেই আটকে দেওয়া হয় তৃণমূলের আট প্রতিনিধিকে ৷ ৬ সাংসদ, ১ বিধায়ক আছেন প্রতিনিধি দলে > বাকি যাত্রীদের বের করে তৃণমূলের সাতজনকে বেরতে না দিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয় ৷ নিরাপত্তা কারণে আটকে রাখা বলে জানিয়েছে প্রশাসন ৷ সূত্রের খবর, বিকেলেই তাদের কলকাতায় ফেরত পাঠানোর পরিকল্পনা করেছে অসম সরকার ৷ আটকে দেওয়া হয়েছে অসমে তৃণমূল সাংসদদের কনভেনশনের আয়োজকদেরও ৷ শিলচর বিমানবন্দরে তাদেরও আটকে দেয় প্রশাসন ৷
advertisement
advertisement
অন্যদিকে, বিমানবন্দরের ভিতরে মহিলা তৃণমূল সাংসদদের মারধরের অভিযোগ উঠেছে ৷ সুখেন্দুশেখর রায়ের অভিযোগ, ‘পরিকল্পিতভাবে আটকানো হয়েছে ৷ মহুয়া মৈত্র, মমতাবালা ঠাকুরকে মারধর করেছে অসম পুলিশ ৷’ বিমানবন্দরে ধর্ণায় তৃণমূল কংগ্রেস৷
আরও পড়ুন 
advertisement
সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের অভিযোগ, ‘পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে ৷ বিমানবন্দরে নামতেই ঘিরে ফেলা হয় ৷ আমাদের মারধর করা হয়েছে ৷ আমাদের ঘরবন্দি করার চেষ্টা হয় ৷ আমাদের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে ৷’
ঘটনায় প্রবল ক্ষুব্ধ সাংসদ ও তৃণমূল কংগ্রেস মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন ৷ শিলচরের ঘটনার প্রতিক্রিয়ায় ডেরেক বলেন, ‘সুপার এমার্জেন্সি চলছে ৷ পুলিশ দিয়ে আটকে রাখা হয়েছে ৷ বিধায়ক মহুয়া মৈত্রকে পুলিশ মেরেছে ৷ মমতাবালা,কাকলি ঘোষদস্তিদারকে মেরেছে ৷ মারধরে এক মহিলা সাংসদ আহত ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা চেয়েছিল তৃণমূল ৷ কোনও ব্যাখ্যা দেননি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অসম NRC: শিলচর বিমানবন্দরেই আটকে দেওয়া হল তৃণমূলের প্রতিনিধি দলকে
Next Article
advertisement
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
  • সেজ্জিল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি দুই-ধাপের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

  • এটি মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা প্রায় ২ হাজার কিলোমিটার উচ্চতায় ওড়ে

  • ডান্সিং মিসাইল’ নামটি এসেছে তার উচ্চতায় দিক পরিবর্তনের ক্ষমতার জন্য

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement