advertisement

National News: বাহিনীর গুলিতে খতম আরও ৭ মাওবাদী, হিডমার পরে মাওনেতা শঙ্করেরও মৃত্যু! অন্ধ্রপ্রদেশে এখনও চলছে অপারেশন

Last Updated:

অন্ধ্রপ্রদেশ পুলিশের গোয়েন্দা শাখার এডিজি মহেশ চন্দ্র লাড্ডাহ একটি সাংবাদিক বৈঠক করে জানান, ‘‘মঙ্গলবারের অভিযান এখনও চলছে৷ সেই সূত্রের সোমবার সকাল পর্যন্ত ৭ মাওবাদীর মৃত্যু হয়েছে৷’’

News18
News18
হায়দরাবাদ: সোমবার মধ্যরাতের হানার পরে বুধবারও৷ অন্ধ্রপ্রদেশে অব্যাহত মাওবাদী বিরোধী অভিযান৷ স্থানীয় প্রশাসন সূত্রের খবর, বুধবার ভোরে মাওবাদী এবং সুরক্ষাবাহিনীর সংঘর্ষে ৭ মাওবাদীর মৃত্যু হয়েছেমৃতদের মধ্যে একজনকে মেতুরি জোকা রাও ওরফে শঙ্কর বলে শনাক্ত করা গিয়েছে৷ এই শঙ্করও উল্লেখযোগ্য মাওবাদী নেতাদের মধ্যে অন্যতম বলে জানা গিয়েছে
advertisement
অন্ধ্রপ্রদেশ পুলিশের গোয়েন্দা শাখার এডিজি মহেশ চন্দ্র লাড্ডাহ একটি সাংবাদিক বৈঠক করে জানান, ‘‘মঙ্গলবারের অভিযান এখনও চলছে৷ সেই সূত্রের সোমবার সকাল পর্যন্ত ৭ মাওবাদীর মৃত্যু হয়েছে৷’’
advertisement
advertisement
গত সোমবার, ১৭ নভেম্বর মাওবাদীদের সেন্ট্রাল কমিটির সদস্য তথা শীর্ষস্থানীয় মাওবাদী কম্যান্ডার মাডবী হিডমার বিরুদ্ধে অভিযান শুরু করেছিল অন্ধ্রের বিশেষ বাহিনী ‘গ্রে হাউন্ড’৷ রাত ২টো থেকে শুরু হওয়া এবং ৪ ঘণ্টা ধরে চলা সেই অভিযানের শেষে হিডমা ও তার স্ত্রী সহ ৪ জনের মৃত্যু হয়
advertisement
হিডমার মাথার দাম ছিল ১ কোটি, কম করে ২৬টা মাওবাদী হামলার সঙ্গে যুক্ত ছিল যার নাম৷বছরের পর বছর ধরে দণ্ডকারণ্যের অরণ্যেই থেকেছে এই মাও নেতা৷ দ্রুত ক্যাম্প বদল, তৃণমূল স্তরে অসাধারণ নেটওয়ার্ক এবং সর্বোপরি বিশ্বস্ত দল, যাদের কেউ ফোন বা মোবাইল ব্যবহার করত না, তাদের নিয়ে চলাফেরা- এসবই হিডমাকে আড়ালে রাখতে সাহায্য করেছে তাকে৷ বার বার হানা দিয়ে ফাঁকা ঘাঁটিতে গিয়ে পৌঁছতে হয়েছে সুরক্ষাবাহিনীর জওয়ানদের৷ অবশেষে, মঙ্গলবার আসে সাফল্য৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
National News: বাহিনীর গুলিতে খতম আরও ৭ মাওবাদী, হিডমার পরে মাওনেতা শঙ্করেরও মৃত্যু! অন্ধ্রপ্রদেশে এখনও চলছে অপারেশন
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement