advertisement

জনবহুল শহরের ড্রেন থেকে বেরিয়ে এল ৮ ফুট লম্বা কুমীর, আতঙ্কিত এলাকাবাসী

Last Updated:

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রত্নগিরি জেলার চিপলুনের দারা এলাকার একটি ট্যুরিস্ট রিসর্টে ৷ রাস্তার ধারের একটি ড্রেন থেকে ওই কুমীরটি বেরিয়ে আসে ৷

#রত্নগিরি: ৮ ফুট লম্বা একটি কুমীর হটাৎ বেরিয়ে এল জনবহুল শহরেরে ড্রেন থেকে ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রত্নগিরি জেলার চিপলুনের দারা এলাকার একটি ট্যুরিস্ট রিসর্টে ৷ রাস্তার ধারের একটি ড্রেন থেকে ওই কুমীরটি বেরিয়ে আসে ৷
সেই কুমীরের ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ বন দফতরের আধিকারিকরা জানাচ্ছেন, গত শুক্রবার ঘটনাটি ঘটে ৷ সম্ভবত বন্যা কবলিত বশিষ্ঠী নদীর জল দিয়ে সাঁতরেই শহরের ড্রেনে ঢুকে পড়েছিল সেটি ৷ ড্রেনের মধ্যে আটকে পড়ে গোঁ গোঁ শব্দ করছিল এটি ৷ রাস্তার নীচ থেকে একটি অস্বাভাবিক আওয়াজ আসায় সন্দেহ হয় স্থানীয়দের ৷ স্থানীয়রা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খবর দেয় দমকলে ৷ সঙ্গে সঙ্গে ছুটে আসেন দমকলকর্মীরা ৷ আসেন বন দফতরের আধিকারিকরাও ৷ তাঁরা এসে কুমীরটিকে উদ্ধার করে ফের নদীতে ছেড়ে দেন ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জনবহুল শহরের ড্রেন থেকে বেরিয়ে এল ৮ ফুট লম্বা কুমীর, আতঙ্কিত এলাকাবাসী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement