advertisement

Amul Says ‘Alvida’ To Singer KK: কেকের স্মরণে আমুলের শ্রদ্ধার্ঘ্য, "ইয়ারো...ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল..."

Last Updated:

Amul Says ‘Alvida’ To Singer KK: জনপ্রিয় দুগ্ধ ব্র্যান্ড আমুল কেকে কে শ্রদ্ধা জানাল৷ আমুল কেকের উদ্দেশ্য একটি একরঙা ডুডল করেছে যাতে তাঁর দুটি ছবি রয়েছে৷ দুটি ছবিই মঞ্চে গায়কের শেষ মুহুর্তের ছবি, তারপরেই শেষ হয়ে গিয়েছিল সব৷ "ইয়ারো...ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল।"- এটাই লেখা শ্রদ্ধার্ঘ্যে৷

নব্বইয়ের দশকের বন্ধুত্ব আর কেকে সমার্থক৷ এক ঝটকার সেই বন্ধুত্বের সুতো ছিঁড়ে চলে গেলেন কেকে, অসংখ্য মানুষের হৃদয় শূন্য করে, একটা গোটা প্রজন্মকে বিনিদ্র রজনী উপহার দিয়ে৷ গানের জন্য কলকাতায় এসেছিলেন। বলেছিলেন, কলকাতা আমি আসছি৷ এলেন তো বটে, কিন্তু শহর ছাড়লেন কফিনবন্দি হয়ে।
advertisement
তাঁর গান গত দুদিন ধরে আপামর ভারতবাসীর প্লে লিস্টে বাজছে৷ জনপ্রিয় দুগ্ধ ব্র্যান্ড আমুল কেকে কে শ্রদ্ধা জানাল৷ আমুল কেকের উদ্দেশ্য একটি একরঙা ডুডল করেছে যাতে তাঁর দুটি ছবি রয়েছে৷ দুটি ছবিই মঞ্চে গায়কের শেষ মুহুর্তের ছবি, তারপরেই শেষ হয়ে গিয়েছিল সব৷  "ইয়ারো...ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল।"- এটাই লেখা শ্রদ্ধার্ঘ্যে৷
advertisement
হাজারো সংবেদনশীল সঙ্গীতপ্রেমীকে নিস্তব্ধ করে চলে গেলেন কেকে। কৃষ্ণকুমার কুন্নথ। নজরুল মঞ্চে অত্যধিক সংখ্যায় দর্শক, ভিড়, গরমে, দমবন্ধ করা পরিস্থিতিতেও যিনি থেমে যাননি। গানে বেঁচেছেন, গানেই থেকে গেলেন। মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে একটি অনুষ্ঠানে গান গাইতে গাইতেই অসুস্থ বোধ করছিলেন কেকে। বারে বারে তোয়ালে দিয়ে ঘাম মুছতে মুছতে স্পটলাইট নিভিয়ে দিতেও বলতে দেখা যায় গায়ককে। প্রবল ভিড়ে কাজ করেনি নজরুল মঞ্চের শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রও। ধর্মতলার যে পাঁচতারা হোটেলে উঠেছিলেন কেকে সেখানে ফিরে অসুস্থতা আরও বাড়লে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে যাওয়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গায়ক।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Amul Says ‘Alvida’ To Singer KK: কেকের স্মরণে আমুলের শ্রদ্ধার্ঘ্য, "ইয়ারো...ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল..."
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement