advertisement

Government Job News: বিপুল সংখ্যক কর্মী নিয়োগ মালদহ স্বাস্থ্য বিভাগে! জেনে নিন আবেদনের শেষ তারিখ

Last Updated:
Government Job News: ইতিমধ্যে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনকারীরা।
1/5
একাধিক শূন্যপদে স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল মালদহ জেলা স্বাস্থ্য বিভাগ। ২৪টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে মেডিক্যাল অফিসার, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার এবং টিউবারকিউলোসিস হেলথ ভিজিটর ইত্যাদি পদে নিয়োগ করা হবে কর্মী।(ছবি ও তথ্য: জিএম মোমিন)

2/5
জেলার প্রশাসনিক ও স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মেডিসিন বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ মেডিক্যাল অফিসার ও ব্লক জনস্বাস্থ্য ব্যবস্থাপক, টিবিএইচভি, এনডিইআর, আরএমএনসিএইচ+এ পরামর্শদাতা ইত্যাদি বিভাগে মোট ২৪ জন কর্মী নিয়োগ হবে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)

3/5
মেডিক্যাল অফিসার পদে নিযুক্ত প্রার্থীদের প্রতিদিন ৩,০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে। ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পদে মাসিক বেতন ৩৫,০০০ টাকা এবং টিউবারকিউলোসিস হেলথ ভিজিটর পদে মাসিক বেতন ধার্য করা হয়েছে ১৮,০০০ টাকা।(ছবি ও তথ্য: জিএম মোমিন)

4/5
ইতিমধ্যে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনকারীরা। আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে এই আবেদন প্রক্রিয়া। আবেদন করতে হবে স্বাস্থ্য দফতরের নির্ধারিত ওয়েবসাইট www.wbhealth.gov.in/online recruitment-এ গিয়ে। শুধুমাত্র অনলাইন আবেদনপত্রই গ্রহণ করা হবে, অসম্পূর্ণ বা ভুল আবেদন বাতিল বলে গণ্য হবে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)

5/5
আবেদনের ক্ষেত্রে অসংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ১০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ৫০ টাকা অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে। এই আবেদন ফি ফেরতযোগ্য নয়। বিস্তারিত আর‌ও তথ্য জানতে আবেদনকারীরা মালদহ জেলা প্রশাসনের ওয়েবসাইট https://malda.gov.in/-এ দেওয়া বিজ্ঞপ্তি দেখতে পারেন।(ছবি ও তথ্য: জিএম মোমিন)