advertisement

Rising India 2023 ‍| Amit Shah: মোদিকে 'ফাঁসাতে' চাপ দিয়েছিল CBI! অমিত শাহের মারাত্মক দাবি, ফের উঠে এল এনকাউন্টার মামলা

Last Updated:

Rising India 2023 ‍| Amit Shah: কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন মোদিকে ‘ফাঁসানোর’ জন্য ‘চাপ’ এসেছিল’; রাহুলকে বিঁধে দাবি অমিত শাহের!

অমিত শাহের বিস্ফোরক দাবি
অমিত শাহের বিস্ফোরক দাবি
নয়াদিল্লি:  চলছে দুই দিন ব্যাপী মেগা ইভেন্ট ‘দ্য হিরোজ অফ রাইজিং ইন্ডিয়া’। সমাজের সব স্তরের মানুষদের সম্মান জানানোর জন্য এই দারুন উদ্যোগ নিয়েছে News18 Network। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বুধবার কংগ্রেস নেতা রাহুল গান্ধির বিরুদ্ধে আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাংবাদিকদের প্রশ্নোত্তরে অমিত শাহ দাবি করেন, গুজরাতে ভুয়ো এনকাউন্টারের মামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ফাঁসানোর জন্য’ তাঁর উপর ‘চাপ’ সৃষ্টি করেছিল সিবিআই। ওই সময় ক্ষমতায় ছিল কংগ্রেস। আর মোদি ছিলেন গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী।
কিন্তু কেন এই প্রসঙ্গের উত্থাপন? আসলে ওই অনুষ্ঠানে বিরোধীদের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। বিরোধীদের অভিযোগ ছিল যে, বিরোধী দলগুলিকে নিশানা করার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলির ‘অপব্যবহার’ করছে মোদি সরকার। সেই প্রশ্নের উত্তরেই তিনি কংগ্রেসকে নিশানা করেন। আর দাবি করেন, “সেই সময় ভুয়ো এনকাউন্টার মামলায় মুখ্যমন্ত্রীর পদে আসীন মোদিকে ‘ফাঁসানোর জন্য’ আমার উপর ‘চাপ’ সৃষ্টি করেছিল সিবিআই। অথচ তা নিয়ে বিজেপি কখনওই কোনও শোরগোল করেনি।”
advertisement
রাহুল জোশীর সঙ্গে আলাপচারিতায় অমিত শাহ রাহুল জোশীর সঙ্গে আলাপচারিতায় অমিত শাহ
advertisement
এর পাশাপাশি শাহ তোপ দেগেছেন রাহুল গান্ধির বিরুদ্ধেও। কড়া ভাষায় আক্রমণ করেন রাহুলকে। সুরাতের এক আদালত ওই কংগ্রেস নেতাকে একটি ফৌজদারি মানহানির মামলায় দোষী সাব্যস্ত করেছে। সেই প্রসঙ্গে শাহের বক্তব্য, ওই কংগ্রেস নেতাই প্রথম কিংবা একমাত্র রাজনীতিবিদ নন, যিনি আদালতের দ্বারা দোষী সাব্যস্ত হয়েছেন এবং বিধানসভার সদস্য হওয়ার অধিকার হারিয়েছেন। অথচ উচ্চ আদালতে যাওয়ার পরিবর্তে রাহুল এই মুহূর্তে শোরগোল ফেলে দিয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছেন।
advertisement
বিস্ফোরক অমিত শাহ বিস্ফোরক অমিত শাহ
আর নিজের ভাগ্যের জন্য মোদির উপরেই দায় চাপাচ্ছেন। আর তা নিয়ে কংগ্রেস ভুল ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এর পাশাপাশি ১৭ জন দোর্দণ্ডপ্রতাপ নেতার উদাহরণও তুলে ধরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই তালিকায় তিনি উল্লেখ করেছেন লালু প্রসাদ, জে. জয়ললিতা এবং রাশিদ আলভির কথা। যাঁরা ইউপিএ সরকার ক্ষমতায় থাকাকালীন সুপ্রিম কোর্টের একটি আদেশে সদস্যপদ হারিয়েছিলেন। অথচ সেই সময় কালো পোশাক পরে তো কেউ প্রতিবাদ করেননি। এমনটাই জানিয়েছেন শাহ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rising India 2023 ‍| Amit Shah: মোদিকে 'ফাঁসাতে' চাপ দিয়েছিল CBI! অমিত শাহের মারাত্মক দাবি, ফের উঠে এল এনকাউন্টার মামলা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement