advertisement

ঘুষ দেওয়ার অভিযোগে গ্রেফতার শশিকলার ভাইপো টিটিভি দিনাকরণ

Last Updated:

মঙ্গলবার রাতে ঘুষ দেওয়ার অভিযোগে শশিকলার ভাইপো টিটিভি দিনাকরণকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ৷

#নয়াদিল্লি: মঙ্গলবার রাতে ঘুষ দেওয়ার অভিযোগে শশিকলার ভাইপো টিটিভি দিনাকরণকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ৷ আজ তাকে আদালতে তোলা হবে ৷ অভিযোগ AIADMK-র  ‘দুই পাতা’র প্রতীক চিহ্নটি পেতে কমিশনের আধিকারিককে ঘুষ দিতে চেয়েছিলেন তিনি ৷
দিনাকরণের সহযোগী মল্লিকার্জুনাকেও গ্রেফতার করেছে পুলিশ ৷ তিনদিন দীর্ঘ জিজ্ঞাসাবাদ করার পর তাদেরকে গ্রেফতার করা হয়েছে ৷ অবশেষে মঙ্গলবার টানা ছয় ঘণ্টার জেরার পর গ্রেপ্তার করা হয় দিনাকরণকে৷
জানা গিয়েছে, প্রতীক চিহ্ন পাওয়ার জন্য ‘মিডলম্যান’ সুকেশ চন্দ্রশেখর নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি ৷ পার্টি সুপ্রিমো জয়ললিতার মৃত্যুর পর AIADMK দুটি ভাগে ভাগ হয়ে যায়-পন্নিরসেলভম ও শশীকলার মধ্যে ৷ এরপর থেকে দলের চিহ্ন নিয়ে শুরু হয় বিতর্ক ৷ দুই দলের মধ্যে কে পাবে এই চিহ্ন তা থেকেই সমস্যার সূত্রপাত ৷
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দ্রশেখরের হোটেলের রুম থেকে ১.৩ কোটি টাকা উদ্ধার করা হেয়েছে ৷ চন্দ্রশেখর জানিয়েছেন যে ওই টাকা তাকে দিনাকরণ দিয়েছিলেন ৷ এছাড়াও বেশ কিছু অনলাইনে চন্দ্রশেখরকে পাঠানো হয়েছিল ৷
জেলে যাওয়ার আগেই ভাইপো দিনাকরণকে দলের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন শশীকলা৷  অন্যদিকে পালানিস্বামীকে মুখ্যমন্ত্রী করে যান ৷ কিন্তু দিনাকরণের গ্রেফতারের ঘটনায় ফের অস্বস্তিতে শশীকলা শিবির ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ঘুষ দেওয়ার অভিযোগে গ্রেফতার শশিকলার ভাইপো টিটিভি দিনাকরণ
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement