advertisement

Solves 8-year-Long Pending Case: প্রযুক্তিই কাল হয়ে দাঁড়ালো! ধরা পড়ল প্রায় ৮ বছর আগের চোর!

Last Updated:

Solves 8-year-Long Pending Case: এপ্রিল মাসে, জনৈক পুলিশ আধিকারিক, পুলিশের হোয়াটসআপ গ্রুপে একটা পোস্ট শেয়ার করে ব্যক্তিটি সম্বন্ধে লিড চান৷ এই গ্রুপের পোস্টের মাধ্যমেই অভিযুক্তের সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের হাতে আসে৷

হোয়াটসআপ গ্রুপের সাহায্যে ধরা পড়ল আটবছর আগের চোর
হোয়াটসআপ গ্রুপের সাহায্যে ধরা পড়ল আটবছর আগের চোর
গোয়া: বর্তমান প্রযুক্তির ব্যবহারেই হাতেনাতে ধরা পরলেন অনেকদিনের আগের অপরাধী৷ ঘটনাটা ঘটেছিল কর্ণাটকের ইয়েল্লাপুর শহরে৷ সেখানে ৮ থেকে ১০ বছর আগে তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠে৷
পুলিশি তদন্তের পর, আদালতে তাঁর বিরুদ্ধে চার্জশিটও দাখিল হয়৷ কিন্তু তাঁকে না পাওয়ার ফলে মামলাটি একটা দীর্ঘমেয়াদী তদন্তে পরিণত হয়৷
advertisement
এপ্রিল মাসে, জনৈক পুলিশ আধিকারিক, পুলিশের হোয়াটসআপ গ্রুপে একটা পোস্ট শেয়ার করে ব্যক্তিটি সম্বন্ধে লিড চান৷ এই গ্রুপের পোস্টের মাধ্যমেই অভিযুক্তের সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের হাতে আসে৷
advertisement
জানা যায়, তাঁর পরিবার এখন গোয়ায় বসবাস করে৷ ইয়েল্লাপুর পুলিশ তাঁকে ধরতে গিয়ে সেখানে ব্যক্তির স্ত্রী ও ছেলেকে দেখতে পান৷ জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে ব্যক্তিটি মারা গিয়েছেন৷
প্রসঙ্গত উল্লেখ্য অভিযুক্ত ব্যক্তিটির নাম অ্যান্টনি৷ তিনি এপ্রিলে এক দুর্ঘটনা মারা যান৷ পুলিশ প্রমাণস্বরূপ পরিবারের কাছ থেকে ডেথ সার্টিফিকেট জমা দিয়ে তদন্ত বন্ধ করে দিয়েছে৷
advertisement
প্রযুক্তির এই ধরনের কেস সমাধানের ঘটনায় স্থানীয়রাও পুলিশের ঢালাও প্রশংসা করেছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Solves 8-year-Long Pending Case: প্রযুক্তিই কাল হয়ে দাঁড়ালো! ধরা পড়ল প্রায় ৮ বছর আগের চোর!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement