advertisement

School Reopening: মুম্বইয়ের পর স্কুল খুলতে চলেছে পুনেতেও, জানালেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, খুলবে রাজস্থানের শিক্ষাকেন্দ্রও

Last Updated:

School Open: অজিত পাওয়ার জানিয়েছেন, বিদ্যালয় পুনরায় খোলার আদেশ আজ জারি করা হবে। শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য মোবাইল ভ্যান স্কুলে পাঠানো হবে। যেসব শিশুদের টিকা দেওয়ার পরে বিশ্রাম বা চিকিৎসার প্রয়োজন তাদের জন্য স্কুলে একটি বিশেষ কক্ষ সংরক্ষিত থাকবে৷ ১ তারিখে স্কুল খুলবে রাজস্থানেও৷

রাজ্যে আজ থেকে খুলছে স্কুল  Photo- File
রাজ্যে আজ থেকে খুলছে স্কুল Photo- File
#মুম্বই:  মুম্বইয়ের (Mumbai) পর খুলতে চলেছে  পুনের (Pune) স্কুল ও কলেজ৷ ১ ফেব্রুয়ারি থেকে আবার চালু হবে স্কুল (School Reopening), জানিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Ajit Pawar)৷ শনিবার শহরের কাউন্সিল হলে একটি করোনাভাইরাস সংক্রান্ত একটি সভায় সভাপতিত্ব করেন তিনি৷ সভা শেষ হওয়ার পরেই জানান, আর দুদিন পরেই খুলে যাবে স্কুলের দরজা (School Reopening)। পাশাপাশি বিদ্যালয়েই নবম ও তার পরবর্তী শ্রেণির (১৫ বছরের বেশি বয়সী) শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।  কোভিড বিধি মেনে  স্কুল খোলার সিদ্ধান্ত নিল রাজস্থান সরকারও।
করোনাভাইরাসের টিকা (Coronavirus Vaccine) নেওয়ার ক্ষেত্রে কিশোর কিশোরীদের (Teens) নিজেদের ইচ্ছাই চূড়ান্ত৷ কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী এর জন্য লিখিত বা মৌখিক কোনওভাবেই অভিভাবকদের (Parents) সম্মতির প্রয়োজন নেই, আগেই জানিয়েছেন ডঃ সচিন দেশাই (Dr. Sachin Desai)৷ ফলে নির্বিঘ্নে টিকা দেওয়া যাবে বলেই আশা করা হচ্ছে৷
advertisement
advertisement
স্কুল খুলেছে মুম্বইতে।  প্রথম দিনে পড়ুয়াদের উপস্থিতির হার ছিল ৫০ শতাংশেরও কম। ফলে এ বিষয়টি স্পষ্ট এখনও অনলাইনে ক্লাস করার প্রবণতাই বেশি। যা খুব একটা সুখকর বিষয় নয়৷ ছত্তিশগড়ের শিক্ষার বার্ষিক প্রতিবেদন অনুসারে, প্রাক কোভিড পরিস্থিতিতে রাজ্যে প্রাথমিক শিক্ষার ফলাফলের উন্নতি হচ্ছিল, কিন্তু ২০২০ সালের মার্চ মাসের পর থেকে স্কুল বন্ধ, যা শেখার ক্ষেত্রে ভয়াবহ ক্ষতি (Learning loss) করছে৷ ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে শিশুদের মৌলিক বিকাশ কমছে৷  শিশুদের  গাণিতিক মেধাও হ্রাস পেয়েছে।  প্রথম ও দ্বিতীয় শ্রেণির সেই শিশুদের হার  তাদের সংখ্যা ৬০ শতাংশের উপরে যারা একক-অঙ্কের সংখ্যাও চিনতে পারে না । তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মাত্র ১০ শতাংশ  শিশু যোগ-বিয়োগ শিখেছে। তবে ধীরে ধীরে যে পড়ুয়ার সংখ্যা বাড়বে সে ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন কর্তৃপক্ষ৷ যখনই পড়ুয়ারা বুঝবে যে আর অনলাইনে পরীক্ষা হবে না, তখনই তারা স্কুলে আসতে শুরু করবে৷  প্রাক প্রাথমিক স্তর থেকেই স্কুল খুলেছে মুম্বইয়ে। অবশ্য শিশুদের স্কুলে পাঠানো বাধ্যতামূলক নয় বলেই নির্দেশিকায় জানিয়েছিল মহারাষ্ট্র সরকার।
advertisement
অজিত পাওয়ার জানিয়েছেন, বিদ্যালয় পুনরায় খোলার (School Reopening) আদেশ আজ জারি করা হবে। শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য মোবাইল ভ্যান স্কুলে পাঠানো হবে। যেসব শিশুদের টিকা দেওয়ার পরে বিশ্রাম বা চিকিৎসার প্রয়োজন তাদের জন্য স্কুলে একটি বিশেষ কক্ষ সংরক্ষিত থাকবে৷ পাশাপাশি এও জানান, প্রথম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য, স্কুলগুলি কেবল চার ঘণ্টা খোলা থাকবে। নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পুরো সময়ই খোলা থাকবে স্কুল। সমীক্ষা বলছে, পুনের গ্রামীণ অংশে টিকাদানের ভাগ অনেকটাই বেশি আর এর বেশিরভাগই হয়েছে স্কুল প্রাঙ্গনে। তাই, স্কুল পুনরায় চালু করা এবং স্কুলে শিশুদের টিকা দিলে শহুরে এলাকায়ও টিকাদানের গতি বাড়বে বলে মনে করছেন পাওয়ার।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
School Reopening: মুম্বইয়ের পর স্কুল খুলতে চলেছে পুনেতেও, জানালেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, খুলবে রাজস্থানের শিক্ষাকেন্দ্রও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement