advertisement

নৃশংস! দত্তক মেয়ে বাবার দেহ পিস করে ছিঁড়ল গোপনাঙ্গ, নদীতে উদ্ধার স্যুটকেস

Last Updated:

অভিযুক্ত যুবতীর নাম কুমারি আরাধ্যা জিতেন্দ্র পাটিল ওরফে রিয়া (১৯)৷ নাবালকের নাম জানা যায়নি৷

#মুম্বই: নদীতে ফেলে দেওয়া স্যুটকেসটি খুলতেই চোখ কপালে পুলিশের৷ এক ব্যক্তির কাটা পা, কাা হাত ও গোপনাঙ্গ কুচি করে কাটা৷ শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে৷ শনিবার একটি খুনের অভিযোগে এক নাবালক ও তার প্রেমিকাকে গ্রেফতার করে মুম্বই পুলিশ৷ পুলিশের কাছে যুবতী স্বীকার করেছে, তিনি ওই ব্যক্তির দত্তক সন্তান৷ বাবাকে খুন করে সেই-ই দেহ পিস পিস করে কেটে স্যুটকেসে ভরেছে৷ কিছু দেহাংশ ভরেছে ব্যাগে৷
অভিযুক্ত যুবতীর নাম কুমারি আরাধ্যা জিতেন্দ্র পাটিল ওরফে রিয়া (১৯)৷ নাবালকের নাম জানা যায়নি৷ তার বয়স ১৬৷ দু জনের মধ্যে প্রণয়ের সম্পর্ক রয়েছে৷ গত ২৭ নভেম্বর বেনেট রেবেলোকে খুন করে দুজনে মিলে৷ মুম্বইয়ের ভাকোলা এলাকায় দ্বারকায় একটি ফ্ল্যাটে ছুরি ও বাঁশ দিয়ে পিটিয়ে মারে ৫৯ বছরের ব্যক্তিকে৷
এখানেই শেষ নয়৷ ছুরি দিয়ে কোপানোর পরেও বেঁচে ছিলেন বেনেট৷ একেবারে শেষ করতে মশা মারার তেল স্প্রে করে তারা ওই ব্যক্তির শরীরে৷ তারপর দেহ পিস পিস করে কাটে তারা৷
advertisement
advertisement
কেন খুন? পুলিশকে রিয়া অভিযোগ করেছে, তাকে তার বাবা যৌন হেনস্থা করত দীর্ঘ দিন ধরে৷ কারণ, নাবালকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক মানতে চাননি বাবা৷ তাই খুন করেছে৷ তারপর দেহ ও গোপনাঙ্গ কুচি কুচি করে কেটে স্যুটকেসে ভরে তারা মিঠি নদীতে ফেলে দেয়৷
সোয়েটার দিয়ে তারা দেহাংশ গুলি মুড়ে দেয়৷ কুর্লায় একটি দোকানে সোয়েটারি সেলাই করা হয়৷ ঘটনার নৃশংসতায় স্তম্ভিত পুলিশও৷ ডিসিপি শাহজি উমাপ বলেন, 'আমরা এই অপরাধের আরও তদন্ত করছি৷ দেখছি, এটা পরিকল্পিত খুন নাকি আকস্মিক৷'
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নৃশংস! দত্তক মেয়ে বাবার দেহ পিস করে ছিঁড়ল গোপনাঙ্গ, নদীতে উদ্ধার স্যুটকেস
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement