advertisement

Weather Forecast: সেপ্টেম্বরেও বানভাসি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চল, ভারী থেকে অতিভারী বৃষ্টি আশঙ্কা আবহাওয়া দপ্তরের

Last Updated:

পশ্চিমবঙ্গেও বেশ কিছু অঞ্চল বানভাসি হয়েছে৷ আগামী মাসেও দেশের অবস্থার খুব একটা উন্নতির আশা নেই৷

আগামী মাসেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে(Photo: PTI file)
আগামী মাসেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে(Photo: PTI file)
নয়া দিল্লি:  অগাস্ট মাস জুড়ে ভারতের প্রায় সর্বত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে৷ ত্রিপুরা, গুজরাত, মহারাষ্ট্র প্রভৃতি বেশি কিছু রাজ্য ভয়াবহ বন্যার কবলে পড়েছে৷
পশ্চিমবঙ্গেও বেশ কিছু অঞ্চল বানভাসি হয়েছে৷ আগামী মাসেও দেশের অবস্থার খুব একটা উন্নতির আশা নেই৷ সেপ্টেম্বরেও দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে বলে মনে করছে ভারতীয় আবহাওয়া দপ্তর৷
advertisement
আইএমডি জানিয়েছেন, সেপ্টেম্বরেও ভারতের বেশিরভাগ অঞ্চলেই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হওয়া আশঙ্কা রয়েছে৷
advertisement
তবে দেশের একেবারে উত্তর অংশে, উত্তর বিহার, উত্তরপ্রদেশের উত্তর-পূর্ব প্রভৃতি কয়েকটা অঞ্চলে স্বাভাবিকের চেয়ে অনেকটা কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে৷
দেশের বাকি অংশে বিশেষ করে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্বু কাশ্মীর, রাজস্থান ও মধ্যপ্রদেশের পার্শ্ববর্তী অঞ্চল-সহ দেশের উত্তর পশ্চিম অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে৷
advertisement
অত্যাধিক বৃষ্টিপাতের ফলে ভূমিধস, কাদা ধসের থেকে সতর্ক থাকার কথাও জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর৷
আইএমডি তরফ থেকে জানানো হয়েছে বঙ্গোপসাগরে প্রতি সপ্তাহেই একটা করে নিম্নচাপ তৈরি হচ্ছে৷ আসা করা যাচ্ছে আগামী কয়েকদিন মৌসুমি বায়ু তার বর্তমান অবস্থানেই থাকবে৷ এর ফলে সারা মাস জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Weather Forecast: সেপ্টেম্বরেও বানভাসি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চল, ভারী থেকে অতিভারী বৃষ্টি আশঙ্কা আবহাওয়া দপ্তরের
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement