Abhishek Banerjee: ‘আমি সেই ভারতের নাগরিক…’ লোকসভায় অভিষেকের মুখে বীর দাসের কবিতা, ‘টু ইন্ডিয়া’ নিয়ে অভিষেকের বক্তব্যের ক্লিপিংস পোস্ট বীরের
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
একই ভারতের দুই রূপের কথা শুনিয়ে ৫ বছর আগে গেরুয়া শিবিরের রোষানলে পড়েছিলেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান তথা অভিনেতা-পরিচালক বীর দাস। তাঁর সেই ‘টু-ইন্ডিয়া’-এর কথাই নতুন মোড়কে সংসদে পেশ করে মঙ্গলবার বিজেপি ও মোদি সরকারকে তুলোধোনা করেছেন লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আবীর ঘোষাল, কলকাতা: কৌতুকশিল্পী বীর দাসের কবিতা ‘Two India’ তত্ত্ব তুলে ধরে লোকসভায় বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বাজেট বক্তৃতা ইন্সটাগ্রামে শেয়ার করলেন তিনি।
কেন কৌতুকশিল্পী বীর দাসের কবিতা তিনি উল্লেখ করেছেন এক্স হ্যান্ডলে বুধবার তা উল্লেখ করলেন অভিষেক। ‘Two India’ কবিতা পাঠ করে দক্ষিণপন্থীদের বিরাগভাজন হয়েছিলেন কৌতুকশিল্পী বীর দাস। ২০২১ সালে আমেরিকার কেনেডি সেন্টারে যে কবিতা পাঠ করে বিরাগভাজন হন তিনি। সেটিরই উল্লেখ করে অভিষেক বলেন, ‘‘আমি এমন ভারতের নাগরিক, যেখানে একদিকে ‘এক ভারত, শ্রেষ্ঠ’ ভারতের প্রচার হয়, আর অন্য দিকে মাতৃভাষা কাউকে সন্দেহের পাত্র করে তোলে। বাংলায় কথা বললে কেউ বাংলাদেশি হয়ে যান, মাছ খেলে মুঘল বলে দাগিয়ে দেওয়া হয় ৷’’
advertisement
advertisement
advertisement
Ah, the beauty of two Indias- in one, a comedian is questioned for talking about the ‘TWO INDIA’ divide. In the other, the same debate becomes the perfect PR for a tour announcement. Democracy does have a sense of humour. Wishing you house full shows and a smashing tour ahead… https://t.co/p2ry8NGqA5
— Abhishek Banerjee (@abhishekaitc) February 11, 2026
advertisement
বুধবার সকালে অভিষেক উল্লেখ করেন তাঁর এক্স হ্যান্ডেলে, ‘‘আহা, দুই ভারতের সৌন্দর্য – একটিতে, একজন কৌতুকাভিনেতাকে ‘দুই ভারত’ বিভাজন সম্পর্কে কথা বলার জন্য প্রশ্ন করা হয়। অন্যটিতে, একই বিতর্ক একটি সফর ঘোষণার জন্য নিখুঁত জনসংযোগ হয়ে ওঠে। গণতন্ত্রের রসবোধ আছে। আপনার ঘরভর্তি অনুষ্ঠান এবং সামনের দিকে একটি দুর্দান্ত সফরের শুভেচ্ছা @thevirdas!”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 11, 2026 2:23 PM IST









