advertisement

Crime News: আবার খুন! দরজার বাইরে ফোঁটা ফোঁটা রক্ত, বক্সখাটের ভিতরে ব্যাগে ঠেসে ভরা মহিলার দেহ, পাশে ধূপকাঠি

Last Updated:

পুলিশ জানিয়েছে, বাইরে থেকে দরজা বন্ধ ছিল, পিছনের দরজার বাইরে কয়েক ফোঁটা রক্ত পড়েছিল৷ নিহত মহিলার বয়স বছর চল্লিশের আশপাশে৷ তবে ওই মহিলা অভিযুক্তের কে ছিলেন, তা জানা যায়নি৷

News18
News18
নয়াদিল্লি: আবারও হাড়হিম করা ঘটনা৷ এবার ঘটনাস্থল দিল্লির শহদরার বিবেক বিহার৷ হঠাৎ করেই একটি ফ্ল্যাট থেকে ভয়ঙ্কর পচা গন্ধ বেরচ্ছিল৷ গন্ধ অসহ্য হয়ে যাওয়ায় আশপাশের ফ্ল্যাটের লোকজনেরা পুলিশে খবর দেন৷ পুলিশ এসে ফ্ল্যাটের দরজা খুলে তল্লাশি চালাতেই দেখে বীভৎস কাণ্ড৷ বক্স খাটের ভিতরে চাদর জড়িয়ে রাখা এক মহিলার দেহ৷ পুলিশ জানিয়েছেন, বক্স খাটের ভিতরে একটি ব্যাগের মধ্যে দেহটি রাখা ছিল৷ বাড়িটি বিবেকানন্দ মিশ্রা নামের এক ব্যক্তির৷ তাঁর বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে৷
ঘটনার বিবরণ দিতে গিয়ে অতিরিক্ত ডিসিপি নেহা যাদব বলেন, ‘‘আমরা ভোর ৪টে ৩৭ নাগাদ ফোন পাই যে খুব বাজে গন্ধ বেরাচ্ছে একটা ফ্ল্যাট থেকে৷ ঝিমলি কলোনি সত্যম এনক্লেভের ১১৮এ ৷ দেখা যায় ওটা বিবেকানন্দ মিশ্রার ফ্ল্যাট৷’’
advertisement
advertisement
তিনি জানান, বিছানার বাক্সের ভিতরে একটি ব্যাগের মধ্যে চাদর জড়িয়ে ওই মহিলার দেহকে ঢুকিয়ে রেখে দিয়েছিল৷ ব্যাগের ভিতরে ধূপ রাখা ছিল৷ যদিও দেহটি কার সে বিষয়ে জানা যায়নি৷
পুলিশ জানিয়েছে, বাইরে থেকে দরজা বন্ধ ছিল, পিছনের দরজার বাইরে কয়েক ফোঁটা রক্ত পড়েছিল৷ নিহত মহিলার বয়স বছর চল্লিশের আশপাশে৷ তবে ওই মহিলা অভিযুক্তের কে ছিলেন, তাদের মধ্যে কী সম্পর্ক ছিল, তা জানা যায়নি৷ প্রাথমিক ভাবে মনে হয়েছে, ওই মহিলাকে ২-৩ দিন আগে খুন করা হয়েছে৷ পুলিশ জানতে পেরেছে, ফ্ল্যাটের মালিক বিবেকানন্দ মিশ্রা গত বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার দুপুরে ফ্ল্যাটে এসেছিল৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: আবার খুন! দরজার বাইরে ফোঁটা ফোঁটা রক্ত, বক্সখাটের ভিতরে ব্যাগে ঠেসে ভরা মহিলার দেহ, পাশে ধূপকাঠি
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement