advertisement

পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে দিয়ে জুতোর ফিতে বাঁধিয়ে বিতর্কে মুখ্যমন্ত্রী !

Last Updated:

মন্ত্রীমশাই যাহা বলবেন, তা তো করতেই হবে ! তার ওপর রাজ্যের মুখ্যমন্ত্রী বলে কথা ৷ জুতোর ফিতে বেঁধে দেওয়া তো যেন ব্যাপারই

#মহীশূর: মন্ত্রীমশাই যাহা বলবেন, তা তো করতেই হবে ! তার ওপর রাজ্যের মুখ্যমন্ত্রী বলে কথা ৷ জুতোর ফিতে বেঁধে দেওয়া তো যেন ব্যাপারই নয় ৷ কিন্তু মুখ্যমন্ত্রীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের এই রোজকার কাজ ডেকে আনল বিপত্তি ৷ মুখ্যমন্ত্রী ঘিরে এখন শুধুই বিতর্ক ! ঘটনাটা ঘটিয়েছেন, মহীশূরের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ৷
শনিবার মহীশূরে নিজের বাড়ি থেকে বেরনোর সময় কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া-কে দেখা যায় একটি পা বাড়িয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলছেন ৷ আর তাঁর পায়ের নিচে বসে মুখ্যমন্ত্রীর জুতোর ফিতে বেঁধে দিচ্ছেন তাঁর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ৷
তবে শুধু জুতোর ফিতে বেঁধেই ক্ষান্ত দেননি এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ৷ জুতো এনে, মুখ্যমন্ত্রীর পায়েও পরিয়ে দিচ্ছেন ৷ আর মন্ত্রীমশাই ? একেবারে নির্বিকার ৷
advertisement
advertisement
গোটা কাণ্ডটায় যে বিতর্ক উঠেছে সে কথা কানে গিয়েছে মন্ত্রীর ৷ তবে এ ব্যাপারে কিছুই বলতে নারাজ কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া !
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে দিয়ে জুতোর ফিতে বাঁধিয়ে বিতর্কে মুখ্যমন্ত্রী !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement