advertisement

Accident News: মাটির দেওয়াল ভেঙে চাপা পড়ে ৭ শ্রমিকের মৃত্যু, হরিয়ানার বিলাসপুরে মর্মান্তিক দুর্ঘটনা

Last Updated:

গুরুগ্রামের সিদ্ধরাওয়ালিতে সিগনেচার গ্লোবাল সোসাইটির নির্মাণস্থলে মাটির দেওয়াল ধসে ৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহতদের ভিওয়াড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হরিয়ানার বিলাসপুরে মর্মান্তিক দুর্ঘটনা
হরিয়ানার বিলাসপুরে মর্মান্তিক দুর্ঘটনা
গুরুগ্রাম: হরিয়ানার গুরুগ্রাম জেলার বিলাসপুর থানা এলাকার সিদ্ধরাওয়ালিতে হাইওয়েতে অবস্থিত সিগনেচার গ্লোবাল সোসাইটির নির্মাণস্থলে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। সূত্রের খবর, মোট ৭ জন শ্রমিক মারা গিয়েছেন মাটির দেওয়াল চাপা পড়ে। জানা যাচ্ছে যে সোসাইটির পিছনের বেসমেন্ট খনন করার সময় হঠাৎ দেওয়াল ধসে পড়ে। এই দুর্ঘটনায় চার থেকে পাঁচজন শ্রমিক আহত হয়েছেন। আহতদের সকলকে ভিওয়াড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। সোসাইটিতে মাটি ধসের খবর পেয়ে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করে।
সিগনেচার গ্লোবাল সোসাইটি গুরুগ্রাম সীমান্তে সিদ্রাওয়ালিতে ওল্ড রাও হোটেলের কাছে অবস্থিত। সোসাইটির পিছনে বেশ কয়েকদিন ধরে বেসমেন্ট খননের কাজ চলছিল, যেখানে ২৫ জনেরও বেশি শ্রমিক কাজ করছিলেন। সোমবার 
শ্রমিকরা বেসমেন্ট থেকে মাটি সরানোর সময় পাশের একটি মাটির দেয়াল হঠাৎ ভেঙে পড়ে আচমকা। কিছু শ্রমিক পালাতে সক্ষম হন। হাসপাতালে নিয়ে গেলে সাতজনকে মৃত ঘোষণা করা হয়।  বিলাসপুর থানা, দমকল, এসডিআরএফ, সিভিল ডিফেন্স এবং অন্য উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। জেসিবি এবং অন্য যন্ত্রপাতি ব্যবহার করে ১২ জন শ্রমিককে উদ্ধার করা হয়। সকলকে ভিওয়াড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা সাতজন শ্রমিককে মৃত ঘোষণা করেন।
advertisement
advertisement
বাকি পাঁচজন চিকিৎসাধীন। নিহত শ্রমিকদের নাম সতীশ, ভাগীরথ, মিলন, মঙ্গোল, শিব শঙ্কর এবং পরমেশ্বর। জেলা প্রশাসন ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। পতৌদির এসিপি যোগেশ কুমার জানিয়েছেন, তদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Accident News: মাটির দেওয়াল ভেঙে চাপা পড়ে ৭ শ্রমিকের মৃত্যু, হরিয়ানার বিলাসপুরে মর্মান্তিক দুর্ঘটনা
Next Article
advertisement
Abhishek Manu Singhvi:  ২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
  • হলফনামায় সিঙ্ঘভি জানিয়েছেন, তাঁর নামে থাকা সম্পত্তির মোট বাজারমূল্য ২৫০০ কোটি টাকা৷ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সিঙ্ঘভিকে পুনরায় রাজ্যসভায় পাঠাচ্ছে কংগ্রেস৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement