সিকিমে বরফের চাদরে চাপা পড়ে অনাহারে মৃত ৩০০ চমরি গাই

Last Updated:
#গ্যাংটক: উত্তর সিকিমের ইয়ামথাং ৷ পর্যটকদের অন্যতম পছন্দের জায়গাই আজ শ্মশান ! সারি সারি দিয়ে মাটিতে শোয়ানো রয়েছে ইয়াক ৷ ভয়াবহ তুষারপাত কেড়ে নিয়েছে তাদের প্রাণ ৷
গত বছরের শেষের দিকে ভয়াবহ তুষারপাতের সাক্ষী হয়েছিল সিকিম ৷ অবিরাম তুষারপাতের জেরে আটকে গিয়েছিলেন ৩ হাজারেরও বেশি পর্যটক ৷ সেনা এবং পুলিশ কর্মীদের সহায়তায় উদ্ধার করা হয়েছিল পর্যটকদের ৷ কিন্তু সেই বরফের স্তুপেই চাপা পড়ে গিয়েছিল ৩০০-রও বেশি ইয়াক ৷ অবশেষে, উদ্ধার করা হয়েছে তাদের মৃতদেহ ৷
উত্তর সিকিমের জেলা প্রশাসক যাদব জানিয়েছেন, ভয়াবহ তুষারপাতের জেরে গত বছরের ডিসেম্বর থেকে এরা কিছু খেতে পায়নি ৷ সেই কারণে অনাহারে মৃত্যু হয়েছে তাদের ৷ ইয়ামথাং ছাড়াও মুকুথাং থেকেও উদ্ধার হয়েছে ইয়াকদের মৃতদেহ ৷
advertisement
পাহাড়ে মাল বয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্যতম ভরসা এই ইয়াকের উপর ৷ রোজগারের জন্য ইয়ামথাং এবং মুকুথাংয়ের বাসিন্দারা এই প্রাণীটির উপরই ভরসা করে চলেন ৷ এই ভয়াবহ তুষারপাতের জেরে যেসমস্ত পরিবার এই পোষ্যটিকে হারিয়েছেন ৷ সেই সমস্ত পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে প্রশাসনের তরফে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সিকিমে বরফের চাদরে চাপা পড়ে অনাহারে মৃত ৩০০ চমরি গাই
Next Article
Mamata Banerjee: ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার পরেই ১৫-১৬ তারিখ ভোট ঘোষণা? কমিশনকে নিশানা করে ধর্মতলায় দাবি মমতার
ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার পরেই ১৫-১৬ তারিখ ভোট ঘোষণা? কমিশনকে নিশানা করে ধর্মতলায় দাবি
  • আগামী ১৪ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার পরই রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে৷ এ দিন ধর্মতলার ধর্না মঞ্চ থেকে এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie