advertisement

শহর-রাস্তা-স্টেশনের পর এবার বদলে যাচ্ছে দ্বীপের নামও !

Last Updated:
#নয়াদিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির ৷ মোদী-ঝড় তো শেষ ! কিন্তু মোদি-হাওয়া ? সেটিও মুছে যেতে চলেছে কিনা সেটি জানা যাবে ১৯-র লোকসভা নির্বাচনে ৷ দেশজুড়ে নাম-বদলের প্রক্রিয়াতে কোনও খামতি নেই ৷ শহর-রাস্তা-স্টেশনের পর এবার বদলে যাচ্ছে আন্দামান এবং নিকোবর আইল্যান্ড দ্বীপপুঞ্জের তিনটে দ্বীপের নাম!
রস দ্বীপ, নেইল দ্বীপ এবং হ্যাভলক দ্বীপ ৷ এই তিনটে দ্বীপের নামই বদলে দিচ্ছে মোদি সরকার ৷ আগামী ৩০ ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নেতাজি সুভাষচন্দ্র বসুর আন্দামানে পা রাখার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ সেদিনই আনুষ্ঠানিকভাবে তিনটি দ্বীপের নাম বদলের ঘোষণা করা হবে ৷
advertisement
রস দ্বীপের নাম বদলে রাখা হবে নেতাজী সুভাষ চন্দ্র বসু, নেইল দ্বীপের নাম বদলে রাখা হবে শহিদ দ্বীপ এবং হ্যাভলক দ্বীপের নাম বদলে রাখা হবে স্বরাজ দ্বীপ ৷
advertisement
সালটা ছিল ১৯৪৩ ৷ ওই বছরেরই ৩০ ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে জাতীয় পতাকা উত্তোলন করে পোর্ট ব্লেয়ারকে স্বাধীন বলে চিহ্নিত করেছিলেন সুভাষ চন্দ্র বসু ৷ সেই ঘটনাকে স্মরণ করেই আগামী রবিবার ১৫০ মিটার লম্বা জাতীয় পতাকা উত্তোলন করবেন মোদি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও নাম বদলের অনুষ্ঠানে হাজির থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শহর-রাস্তা-স্টেশনের পর এবার বদলে যাচ্ছে দ্বীপের নামও !
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement