advertisement

যুবতীর নগ্ন শরীর গাড়িতে ১০ কিমি হেঁচড়ে নিল পাঁচ যুবক! দিল্লির ঘটনায় গ্রেফতার ৫

Last Updated:

এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিপুল বিক্ষোভ শুরু হয়৷ সুলতানপুরী থানার বাইরে বড় বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষেরা৷

#নয়াদিল্লি: শরীরে জড়িয়ে গিয়েছে গাড়ির চাকায়৷ আর সেই অবস্থাতেই ১০ কিলোমিটার গাড়ি চালিয়ে চলে গেল অপরাধীরা৷ দিল্লির সুলতানপুরীর দুর্ঘটনাকে অনেকেই এখন নৃশংস খুনের তকমা দিচ্ছেন৷ কারণ, এমন ঘটনা সাধারণত দেখতে পাওয়া যায় না৷ ঘটনাটিকে ঘৃণ্য এক অপরাধ বলে চিহ্নিত করেছেন খোদ দিল্লির মুখ্যমন্ত্রীও৷ সব মিলিয়ে দিল্লিতে পরিস্থিতি হয়ে রয়েছে অগ্নিগর্ভ৷
কী ঘটেছিল
দিল্লিতে স্কুটি ও একটি বলেনো গাড়ির ধাক্কা লাগে৷ সেখানেই স্কুটি চালক যুবতীর মৃত্যু হয় বলে খবর৷ তার পরেই গাড়িতে আটকে যাওয়া সেই যুবতীর নগ্ন শরীর গাড়িতে টেনেই নিয়ে যাওয়া হয় ১০ কিলোমিটার৷ ঘটনার ভয়াবহতায় কার্যত থমকে গিয়েছে দিল্লি শহর৷ ওই যুবতীর মা জানিয়েছেন, যুবতী ওয়েডিং প্ল্যানার হিসাবে কাজ করতেন৷ সেদিন রাত ন’টা নাগাদ তাঁর সঙ্গে কথাও হয়েছিল৷ ফিরতে ফিরতে ৩-৪টে বেজে যাবে জানান ওই যুবতী৷ তার পর সকালে পুলিশের থেকে ফোন কল পান ওই মহিলা৷ সেখানে বলা হয়, মৃত্যু হয়েছে তাঁর মেয়ের৷
advertisement
advertisement
আরও পড়ুন 'প্রধানমন্ত্রীর মা মারা গেছেন, এ নিয়ে মন্তব্য করব না', হঠাৎ কেন বললেন মমতা?
এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিপুল বিক্ষোভ শুরু হয়৷ সুলতানপুরী থানার বাইরে বড় বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষেরা৷ তাঁরা অপরাধীদের শাস্তির দাবি তুলে বিক্ষোভ দেখাতে থাকেন৷ ঘটনার তীব্রতা বাড়তে থাকায় বিবৃতি দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ তিনি ট্যুইটারে লেখেন, ‘‘আমার মাননীয় এলজি-র সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে, তিনি বিস্তারিত জেনেছেন৷ আমি বলেছি, দোষীদের যাতে মারাত্মক সাজা দেওয়া হয়, তার জন্য ব্যবস্থা করতে হবে প্রশাসনকে৷ এমন ঘটনা আগে দিল্লিতে কখনও ঘটেনি৷’’
advertisement
শাস্তির দাবি করেছেন বিজেপি সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরও৷ তিনি ট্যুইটারে লিখেছেন, ‘‘ঘটনার মারাত্মক ছবি দেখতে পেয়েছি৷ ওই মহিলার পিঠের একদিকের চামড়া পুরোপুরি উঠে গিয়েছে৷ এটি ঠাণ্ডা মাথায় করা একটি খুন৷ খুনিদের কঠোরতম সাজা হওয়া উচিত৷’’ ঘটনার পর এখনও পর্যন্ত পুলিশ মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে৷ ধৃতদের তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
যুবতীর নগ্ন শরীর গাড়িতে ১০ কিমি হেঁচড়ে নিল পাঁচ যুবক! দিল্লির ঘটনায় গ্রেফতার ৫
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement