advertisement

তথ্যপ্রযুক্তি সংস্থায় ৪৩ জন সহকর্মীর হাতে শ্লীলতাহানির শিকার তরুণী

Last Updated:
#নয়ডা: অমানবিক ! তথ্যপ্রযুক্তি সংস্থার ৪৩ জন সহকর্মীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করলেন এক মহিলা ইঞ্জিনিয়ার ৷ নয়ডা থানায় অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতা বছর ২০-র তরুণী ৷ ঘটনাস্থল গাজিয়াবাদ ৷
২০১৬ সাল থেকে নয়ডার একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন নিগৃহীতা তরুণী ৷ তবে, সমস্যার সূত্রপাত হয় ২০১৭ সালের নভেম্বর থেকে ৷ অফিসের মধ্যেই একাধিকবার শ্লীলতাহানির শিকার হতে হয়েছে তাকে ৷ এমনকী, পদন্নোতির জন্য ওই তরুণীকে রাত কাটানোর জন্যও প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷
এর পাশাপাশি হোয়াটসঅ্যাপেও আপত্তিকর মেসেজ আসত ওই তরুণীর কাছে ৷ অফিসের পুরষ কর্মীরা তাকে পুরুষাঙ্গের ছবি তুলে যৌনসঙ্গম করার প্রস্তাব দিত বলেও অভিযোগ জানিয়েছেন ওই তরুণী ৷
advertisement
advertisement
গোটা ঘটনাটি নিয়ে রাজ্য মহিলা কমিশন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছেও দ্বারস্থ হন ওই তরুণী ৷ কিন্তু অভিযোগ জানানোর পরও কোনও আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়নি অভিযুক্তদের বিরুদ্ধে ৷ এমনটা দাবি করেন ওই তরুণী ৷
তরুণীর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে ৷ যদিও এখনও অবধি কাউকে গ্রেফতার করেনি পুলিশ ৷ অফিসের সিসিটিভি ফুটেজ দেখে অভিযোগের সত্যতা যাচাইয়ের পরই অভিযুক্তদের গ্রেফতার করবে পুলিশ ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
তথ্যপ্রযুক্তি সংস্থায় ৪৩ জন সহকর্মীর হাতে শ্লীলতাহানির শিকার তরুণী
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement