Mamata Banerjee in Supreme Court: নজির সৃষ্টি করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়! প্রথম মুখ্যমন্ত্রী যিনি সওয়াল করবেন সুপ্রিম কোর্টে
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
এখনও পর্যন্ত যা খবর, এর আগে কোনও সিটিং মুখ্যমন্ত্রী সর্বোচ্চ আদালতে এসে সওয়াল করেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম মুখ্যমন্ত্রী, যিনি সওয়াল করবেন সুপ্রিম কোর্টে।
মৈত্রেয়ী ভট্টাচার্য, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে বুধবার SIR মামলার শুনানি রয়েছে। সূত্রের খবর, সেই শুনানিতে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইন সংক্রান্ত সংবাদ পরিবেশনকারী অনলাইন পোর্টাল ‘বার অ্যান্ড বেঞ্চ’ জানিয়েছে, মুখ্যমন্ত্রীর নামে বুধবার সুপ্রিম কোর্টের তরফে একটি গেট পাস ইস্যু করা হয়েছে। মনে করা হচ্ছে, বুধবারের শুনানিতে তাঁর উপস্থিতি একপ্রকার নিশ্চিত। তৃণমূলের তরফে সমাজমাধ্যমে একটি পোস্ট দিয়েও সেই ইঙ্গিত করা হয়েছে।
এখনও পর্যন্ত যা খবর, এর আগে কোনও সিটিং মুখ্যমন্ত্রী সর্বোচ্চ আদালতে এসে সওয়াল করেননি।মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম মুখ্যমন্ত্রী, যিনি সওয়াল করবেন সর্বোচ্চ আদালতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে সর্বোচ্চ আদালতকে জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রী এবং দলের চেয়ারপার্সন হিসেবে তিনি সবচেয়ে ভালভাবে জানেন বর্তমান পরিস্থিতি কী এবং তিনিই আদালতকে বিষয়টি ভালভাবে তুলে ধরতে পারবেন। তিনি নিজের আইএ-তে এও বলেছেন যে তিনি সর্বোচ্চ আদালতের নিয়ম এবং ডেকোরাম সম্পর্কে অবহিত ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে মূল মামলায় কমিশনের বেআইনি নির্দেশিকা প্রত্যাহার, পুরনো ভোটার তালিকা মতোই ২০২৬-এর নির্বাচন করা, যাঁদের উপাধির সমস্যার কারণে শুনানিতে ডাকা হচ্ছে, তাঁদের যেন না ডেকে সুয়ো মোটো বেসিসে মিটিয়ে দেওয়া হয়।
advertisement
advertisement
তৃণমূলের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে একটি পোস্ট দেওয়া হয়েছে। সেই ছবিতে দেখা গিয়েছে, সুপ্রিম কোর্টের সিঁড়ি দিয়ে নীল পাড়-সাদা শাড়ি এবং আইনজীবীর কালো কোট পরে উঠছেন এক মহিলা। ছবি থেকে স্পষ্ট, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে লেখা, ‘শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে এসআইআর মামলা চ্যালেঞ্জ করতে চলেছেন।’ ছবির ক্যাপশনে লেখা, ‘জনগণের আইনজীবী বনাম শয়তানের আইনজীবী’।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 04, 2026 10:25 AM IST









