advertisement

টিউশন টিচার প্রোপোজ করেছিল : স্বস্তিকা দত্ত

Last Updated:

‘ভজ গোবিন্দ’র সেই ডালি চরিত্রের অভিনেত্রী স্বস্তিকা দত্তের জীবনের ‘পয়লা’ নিয়ে খোঁজ নিল নিউজ এইটিন বাংলা ৷ পয়লা বৈশাখের আগে এক ডজন ‘পয়লা’র উত্তর দিলেন স্বস্তিকা দত্ত ৷

#কলকাতা: টলিউডের হাই টিআরপিওয়ালা ধারাবাহিকগুলোর মধ্যে একটি হল ‘ভজ গোবিন্দ’ ৷ রাত সাড়ে ন’টা বাজতেই টিভির সামনে বুঁদ বাঙালি দর্শক ৷ আর এই ধারাবাহিকের নায়িকা ডালি তো সবার নয়নের মণি ৷ ‘ভজ গোবিন্দ’র সেই ডালি চরিত্রের অভিনেত্রী স্বস্তিকা দত্তের জীবনের ‘পয়লা’ নিয়ে খোঁজ নিল নিউজ এইটিন বাংলা ৷ পয়লা বৈশাখের আগে এক ডজন ‘পয়লা’র উত্তর দিলেন স্বস্তিকা  দত্ত 
পয়লা প্রোপোজ: তখন আমি ক্লাস সেভেন ৷ টিউশন টিচার প্রোপোজ করেছিল ৷
পয়লা থাপ্পড়: রিল লাইফে প্রচুর থাপ্পড় কষালেও রিয়েল লাইফে কিন্তু আজ অবধি কাউকেই থাপ্পড় মারিনি ৷
advertisement
পয়লা আপস: জার্নালিজমের ছাত্রী ছিলাম ৷ অভিনেত্রী না হলে সাংবাদিকই হতাম ৷ অভিনয়ের জন্য ওই প্রফেশনে যাইনি ৷
advertisement
পয়লা ইন্টারভিউ: আমি মডেলিং করতাম ৷ কলকাতার একটা বড় ব্র্যান্ডের হয়ে কাজ করার সময় ইন্টারভিউ দিয়েছিলাম ৷
পয়লা চিঠি: তখন ক্লাস এইটে পড়ি ৷ ক্লাসেরই একটা ছেলের সঙ্গে সিরিয়াস রিলেশন ছিল ৷ ও ক্লাসের মনিটর ছিল ৷ তবে তা এখন অতীত ৷ ক্লাসে বসেই খাতার পাতা ছিঁড়ে চিরকুট লিখে ওকে দিতাম ৷
advertisement
WhatsApp Image 2018-04-10 at 11.17.09 PM
পয়লা কাছে পাওয়া: ২০১৭ই বলব ৷ আর বাকি কথা থাক না...
পয়লা ভুলে যাওয়া: আমি ভুলি না ৷ সব কিছুই মনের কোণায় রেখে দিই ৷
পয়লা উপহার:
ক) পাওয়া- সেটা ছিল ভ্যালেন্টাইন্স ডে ৷ বাবার কাছ থেকে একটা মিষ্টি গিফট পেয়েছিলাম ৷
advertisement
খ) দেওয়া- ওই ক্লাস এইটে পড়ার সময় ক্লাসের ওই বন্ধুকে আমার আর ওর ছবি প্রিন্ট করা একটি কফি মগ দিয়েছিলাম ৷
পয়লা নেশা: গান শোনা ৷
পয়লা প্রতিশ্রুতি: কোনও শুটিংয়ে গিয়ে ১০০% দেওয়া ৷
পয়লা পকেটমানি: ফ্রিজ পরিস্কার করে বাবার থেকে পাঁচশো টাকা পেয়েছিলাম ৷
advertisement
পয়লা রোজগার: ভুলে গেছি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
টিউশন টিচার প্রোপোজ করেছিল : স্বস্তিকা দত্ত
Next Article
advertisement
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
  • ‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...

  • স্কুবা ডাইভিং, স্কিইং, প্যারাগ্লাইডিং— এই ধরনের স্পোর্টসগুলো থেকে আমি দূরে থাকি

  • রাহুলকে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement