advertisement

Nadia News: জুয়ার আসরে হানা দিয়ে আট জুয়ারিকে গ্রেফতার করল পুলিশ

Last Updated:

জুয়ার আসরে হানা দিয়ে আট জন ব্যক্তিকে হাতেনাতে পাকড়াও করল গাংনাপুর থানার পুলিশ। জানা যায় বেশ কিছুদিন ধরেই গাংনাপুর থানার অন্তর্গত বালিয়াডাঙ্গায় জুয়া খেলার আসর চলছিল রমরমিয়ে।

+
title=

#গাংনাপুর : জুয়ার আসরে হানা দিয়ে আট জন ব্যক্তিকে হাতেনাতে পাকড়াও করল গাংনাপুর থানার পুলিশ। জানা যায় বেশ কিছুদিন ধরেই গাংনাপুর থানার অন্তর্গত বালিয়াডাঙ্গায় জুয়া খেলার আসর চলছিল রমরমিয়ে। পুলিশের কাছে একাধিকবার অভিযোগ এসে জমা পড়েছিল ওই জুয়া খেলার আসরের বলেও জানা যায়। সুযোগ বুঝে পুলিশ অতর্কিতে এসে পড়ে ওই জুয়া খেলার আসরে। পুলিশ অতর্কিতে আসার ফলে হতভম্ব হয়ে যায় জুয়ারিরা। খেলার আসর ছেড়ে তারা পালাতে গেলেও ধরা পড়ে যায় পুলিশের হাতে।
জানা যায় জুয়ার আসরে হানা দিয়ে আটজন জুয়াড়িকে গ্রেফতার করেছে গাংনাপুর থানার পুলিশ। ধৃত ব্যক্তিদের নাম আলাউদ্দিন মন্ডল বয়স ২৪, অখিল মন্ডল বয়স ২৪, আমিনুর মন্ডল বয়স ৩৫, মইবুর মন্ডল বয়স ৩৬, আলফিকার মন্ডল ৩৪, লাবলু মন্ডল বয়স ২৩, রাইসুদ্দিন মন্ডল বয়স ২৭, আজিবুর বিশ্বাস বয়স ২৯। এছাড়াও জুয়ার আসর থেকে পুলিশ উদ্ধার করেছে ৬৭৪০ টাকা বলে জানা গেছে।
advertisement
আরও পড়ুনঃ জম্মুতে কর্তব্যরত অবস্থায় শহীদ নদিয়ার বিএসএফ জওয়ান
ধৃতদের গ্রেফতার করে শনিবার রানাঘাট আদালতে পাঠিয়েছে গাংনাপুর থানার পুলিশ। প্রসঙ্গত, দিনের পর দিন লাগাম ছাড়া অনুপাতে বৃদ্ধি পাচ্ছে জুয়া খেলার প্রবণতা। জেলার বিভিন্ন এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ উঠে আসছে জুয়ার আসরের। জেলার একাধিক থানায় অভিযোগ আসছে জুয়া খেলার আসরে। তবে পুলিশ প্রশাসনও রয়েছে অতি তৎপর। জুয়ার আসরের খবর পেয়েই সেই আসনে গিয়ে হানা দিচ্ছে পুলিশ প্রশাসন। এবং হাতেনাতে পাকড়াও করছে জুয়ারীদের। এর ফলে বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে জুয়া খেলার প্রবণতা।
advertisement
advertisement
 
 
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: জুয়ার আসরে হানা দিয়ে আট জুয়ারিকে গ্রেফতার করল পুলিশ
Next Article
advertisement
Ranveer Singh: "কোনও সুপারস্টার আইনের উপরে নয়", কান্তারা কাণ্ডে রণবীর সিং-কে তীব্র তিরস্কার কর্ণাটক হাইকোর্টের
"কোনও সুপারস্টার আইনের উপরে নয়",কান্তারা কাণ্ডে রণবীর সিং-কে তিরস্কার কর্ণাটক হাইকোর্টের
  • রণবীর সিং কান্তরা ছবির 'দাইভা' দৃশ্যটি অনুকরণ করেছিলেন।

  • ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছিল এবং তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।

  • কর্ণাটক হাইকোর্ট সুপারস্টারে তীব্র তিরস্কার করেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement