Auspicious Day To Buy Phone: নতুন মোবাইল কিনবেন? যে কোনওদিন নয়! বাস্তু মতে ফোন কেনার সেরা দিন কোনটি? জেনে নিন
- Reported by:Souvik Roy
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Mobile Buying Subha Muhurat 2026: মোবাইল ফোন কেনার আগে শুভ দিন ও মাস জানেন কি? বাস্তু ও জ্যোতিষ মতে বিশ্বকর্মা পুজোর সময় ইলেকট্রনিক যন্ত্র কেনা শুভ। দামী ফোন কেনার আগে রাশিফল জেনে নিন
বর্তমান সময়ে দাঁড়িয়ে এখন সবকিছুতেই যেন হাতে একটা ফোন থাকা জরুরি। কারণ এখন সবকিছুই সোশ্যাল মিডিয়ার যুগ। এর ফলে আপনার পকেটে টাকা না থাকলেও আপনি ফোনের মাধ্যমে পেমেন্ট করে ফেলতে পারেন। অথবা আপনার থেকে প্রায় কয়েকশো কিলোমিটার দূরে আপনার কোন এক কাছের মানুষকে অনায়াসেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা পাঠাতে পারে। আর সেই কারণেই বর্তমানে পকেটে একটা ফোন থাকা জরুরী। (ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
বর্তমানে বিভিন্ন মডেলের বিভিন্ন ধরনের ফোন রয়েছে। আর হাতে একটি মোবাইল ফোন নিয়ে ঘুরে বেড়ানোর জন্য ছেলেমেয়েরা অতিরিক্ত উৎসাহিত হয়ে মোবাইল কেনার জন্য ছুটে যান। তবে অনেকেই জানেন না ঠিক সপ্তাহের কোন দিন এবং বিশেষ করে কোন মাসে মোবাইল ফোন কেনা সব থেকে বেশি উপকারী। আর এই বিষয়ে আমাদের পরামর্শ দিয়েছেন বীরভূমের নলহাটির নলহাটেশ্বরী মন্দিরের প্রবীণ এবং প্রাক্তন সেবায়েত গৌতম আচার্য মহাশয়।
advertisement
তিনি আমাদের জানান "যে কোনও ধরনের বৈদ্যুতিন যন্ত্র বিশ্বকর্মার সমান। তাই শুধু মোবাইল ফোন নই বরং যে কোনও ধরনের বৈদ্যুতিন যন্ত্র কেনার সব থেকে উপযুক্ত মাস হল যেই মাসে বিশ্বকর্মা পুজো হয়ে থাকে সেই মাসে। এর পাশাপাশি তার থেকেও বেশি ভাল ফলাফল পাওয়া যায় যদি বিশ্বকর্মা পুজোর দিন যেকোনো ধরনের বৈদ্যুতিন যন্ত্র কেনা যায়।
advertisement
advertisement
এছাড়াও সবার হাতে সব ধরনের মডেলের ফোন বা অতিরিক্ত দামি ফোন টেকে না। নিজের অজান্তেই হাত থেকে ফোন পড়ে গিয়ে অথবা বিভিন্ন কারণে ফোন ভেঙে যাওয়ার সমস্যা থাকে। সেই কারণে অবশ্যই যে কোনও জ্যোতিষ শাস্ত্র বিশেষজ্ঞের কাছে গিয়ে আপনার রাশিফল জানিয়ে তারপরে অতিরিক্ত দামের মোবাইল ফোন কেনা অবশ্যই প্রয়োজন।(ছবি ও তথ্য: সৌভিক রায়)










